নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিঙ্গাইরে আঞ্চলিক মহাসড়কের দুই পাশের প্রায় ৪ হাজার গাছ কাটার ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি ওই গাছ কাটার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বিকল্প উপায়ে সড়ক নির্মাণ পরিকল্পনা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ ...
ব্রেকিং নিউজ
ফেনীর ছাগলনাইয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
ফেনী প্রতিবেদক: ফেনীর ছাগলনাইয়া উপজেলার নতুন সমিতির বাজার এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহতদের ১০ জনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী জোনাকী নামের যাত্রীবাহী একটি বাস মঙ্গলবার বিকেলে ছাগলনাইয়া উপজেলার নতুন সমিতির বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ...
অস্ত্রবিরতিতে স্বাক্ষর করবে মিয়ানমারের সশস্ত্র ২ জাতিগোষ্ঠী
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের দুটি সশস্ত্র জাতিগত গোষ্ঠী মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে অস্ত্রবিরতিতে স্বাক্ষর করতে যাচ্ছে। সরকার আশা করছে এটা হবে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিজয়। সমালোচকরা অবশ্য এই চুক্তিকে ‘ঠুনকো’ হিসেবে আখ্যায়িত করেছে। মিয়ানমারে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রক্তাক্ত সেনা অভিযানে প্রায় সাত লাখ রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে সম্প্রতি মিয়ানমার বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ ...
টি-টোয়েন্টিতেও অধিনায়ক রিয়াদ
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেও নেই সাকিব। আগামী বৃহস্পতিবার মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতেও মাহমুদউল্লাহ টাইগারদের অধিনায়ক। সাকিবের জায়গায় আরেক নবাগত সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাঁহাতি স্পিনার ...
অনশনের অনুমতি পায়নি বিএনপি: রিজভী
নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত অনশন কর্মসূচির স্থান নির্ধারণ করতে পারেনি বিএনপি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুমতি চাইলেও এখনও তারা আগামীকালের (বুধবার) কর্মসূচির স্থানের কোন অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিয়োগ করেন। রিজভী বলেন, ‘আগামীকাল (বুধবার) ...
ইনজুরির কারণে ছিটকে পড়ল কুশল পেরেরা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইনজুরির কারণে ছিটকে পড়া কুশল পেরেরা পরিবর্তে শ্রীলঙ্কা দলে অন্তর্ভুক্ত হয়েছেন কুশল মেন্ডিস। দ্বিপক্ষীয় সিরিজের আগে সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার তৃতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন পেরেরা। এরপর তিনি দেশে ফিরে যান। পরে টি-টোয়েন্টি স্কোয়াডে নাম থাকলেও তিনি বাংলাদেশে ফিরে আসেননি। আজ লঙ্কান ক্রিকেট বোর্ডের এক এক বিবৃতিতে জানানো হয়, মেডিকেল রিপোর্ট অনুযায়ী ...
কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। মঙ্গলবার বিকালে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন, রিয়াজ রহমান, হারুন উর রশিদ, বিশেষ সম্পাদক ...
নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচিতেও জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল জতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বিএনপির মানববন্ধনের মতো আজ নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতেও জনতার ঢল নেমেছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা অাসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নেতাকর্মীদের উপস্থিতি। বন্দি আছে আমার মা ঘরে ফিরে যাবো না, আমার মা জেলে ...
একরাম হত্যা মামলার রায় ১৩ মার্চ
নিজস্ব প্রতিবেদক: ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার রায় আগামী ১৩ মার্চ নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ দিন নির্ধারণ করেন। এ সময় বিচারক জামিনে থাকা ২২ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ...
সুন্দরবনে বাঘ গণনা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে আজ মঙ্গলবার আবার বাঘগণনা শুরু করছে বন বিভাগ। ক্যামেরায় ছবি তোলা ও বাঘের পায়ের ছাপ গুনে এই গণনা করা হবে। এ কাজে তাদের সহায়তা করবে বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিম। গণনার ফল প্রকাশ করা হবে আগামী বছরের শুরুতে। ‘ক্যামেরা ফাঁদ’ নামের পদ্ধতিতে বিভিন্ন স্থানে স্থাপিত ক্যামেরার সামনে দিয়ে চলাচলকারী বাঘের ছবি ধারণ করা হবে। এ ছাড়া যেসব খালে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর