নিজস্ব প্রতিবেদক: নজরুল ইনস্টিটিউট অধ্যাদেশ রহিত করে নতুন করে আইন প্রণয়ন করতে প্রয়োজনীয় বিধান করে সোমবার জাতীয় সংসদে কবি নজরুল ইনস্টিটিউট বিল-২০১৮ সংশোধিত আকারে পাস করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে বিদ্যমান আইনে প্রতিষ্ঠিত নজরুল ইনস্টিটিউট এমনভাবে বহাল রাখার বিধান করা হয়। ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকা এবং প্রয়োজনবোধে সরকারের পূর্বানুমোদনক্রমে দেশের যেকোনো স্থানে এর ...
ব্রেকিং নিউজ
১৪ ফেব্রুয়ারি ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী ১৪ ফেব্রুয়ারি (বুধবার) ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়ার সই করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। স্মারকে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ সুপ্রিম ...
কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুড়িগ্রাম প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য জাকির হোসেন (২১) ও কলেজ ছাত্র জুয়েল (১৯) নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা প্রিন্স (১৯) ও নায়েক (১৯) নামে দুই কলেজছাত্র আহত হয়েছেন। সোমবার দুপুর একটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ডিসি রাস্তার শিবেরডাঙ্গী নামক স্থানে মোটর সাইকেলের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে উপজেলার গোলাবাড়ী গ্রামের আব্দুল মোমেনের ছেলে সেনাবাহিনীর সদস্য ...
জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব হত্যায় দুজনের ফাঁসি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমানকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ষোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম জানান, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি হলেন রমজান আলী ওরফে রমজান ও টিপু জীরা। এর মধ্যে রমজান পলাতক। অন্যদিকে যাবজ্জীবনপ্রাপ্ত চার আসামি হলেন—হাসানুর রহমান, ...
বলিভিয়ায় উৎসবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার অরুরো শহরের উৎসবে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ভাসমান এক দোকানির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ ঘটনায় আরও ৪০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের বিমানে ২৫০ কিলোমিটার দক্ষিণে দেশটির প্রধান শহর লা পাজে নিয়ে যাওয়া হয়েছে। এটিকে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ বলেছে স্থানীয় গণমাধ্যম।-খবর বিবিসি অনলাইন। দেশটির পুলিশপ্রধান রোমেল রানা বলেন, গ্যাস সিলিন্ডারটির সঙ্গে ...
আবার বেড়েছে চালের দাম
নিজস্ব প্রতিবেদক: ঢাকার বাজারে হঠাৎ করেই আবার চালের দাম বেড়ে গেছে। এক সপ্তাহর ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি দেড় থেকে দুই টাকা বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা। ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে কয়েক দিন আগে মোটা চালের কেজি প্রতি দর ছিল ৩৮ টাকা, যা এখন দেড় টাকা বেশি ৩৯ টাকা ৫০ পয়সা। মাঝারি মানের বিআর-২৮ জাতের চালের দাম কেজিতে ২ ...
বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু আটক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাকে আটক করা হয়। বংশাল থানা কৃষক দলের সভাপতি আল রাজীএ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শামসুজ্জামান দুদ। সেটি শেষে সেগুন বাগিচায় নিজের গাড়ির কাছে গেলেই পুলিশ সদস্যরা ...
শেকৃবিতে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ আহত ১১
নিজস্ব প্রতিবেদক : ক্যান্টিনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ভাঙচুর করা হয় দুটি হলের অধিকাংশ কক্ষ। এ ছাড়া আহত হয় ১০ শিক্ষার্থী। সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ...
লক্ষ্মীপুরে বিএনপির মানববন্ধনে আটক ৬
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে। এতে এসময় উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শিপনসহ ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমানের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করার সময় পুলিশ ধাওয়া করে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ...
খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে দলের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। সোমবার বেলা সাড়ে ১০টা থেকে মানববন্ধন শুরু হয়। এসময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এদিকে মানববন্ধন কর্মসূচিকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ করা গেছে। আজ সকাল ৯টার দিকে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে রাখা হয়েছে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর