নিজস্ব প্রতিবেদক: আগের সপ্তাহের বড় পতনের আতঙ্ক কেটেছে পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচকের বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১২৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৪০৮ পয়েন্ট। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ...
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যা রহস্য দ্রুত উন্মোচিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সাগর-রুনি হত্যার রহস্য দ্রুত উন্মোচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়াও এ হত্যাকান্ডের তদন্তে আইন শৃঙ্খলাবাহিনীর কোনো গাফিলতি নেই বলেও মন্তব্য করে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই। হাইকোর্টের দিক-নির্দেশনায় র্যাব এখানে কাজ করছে। র্যাব ডিএনএ নিয়ে কাজ করছে এবং শিগগিরই এর সমাধান করতে পারবে।” ...
জয়নুল-খোকনের আগাম জামিন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা থানায় দায়ের তিন মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল। মামলায় পুলিশ প্রতিবেদন দেয়ার ...
মৃত বিএনপি নেতার নামে বিশেষ ক্ষমতা আইনে ২ মামলা!
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পুলিশের দায়ের করা সরকার উৎখাতের অভিযোগে বিএনপি-জামায়াতের ২২৫ জনের নাম উল্লেখ করে আড়াই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আলাউদ্দীনের দায়েরকৃত ১৫ নং মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে বিএনপির পুরানো কমিটির সহ-সভাপতি সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের মরহুম ইদ্রিস আলীকে। তিনি এই মামলায় ২১ নং আসামি। এছাড়া নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ...
নাটোরে রেলের তেল চোর চক্রের মূলহোতাসহ আটক ৬
নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশন থেকে ট্রেনের তেল চোর চক্রের মূলহোতা হাফিজুল ইসলামসহ ৬ জনকে আটক করেছে র্যা ব। এ সময় তাদের কাছ থেকে ১৩৮০ লিটার চোরাই তেল জব্দ করা হয়। শনিবার রাতে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে থেমে থাকা ধূমকেতু ট্রেন থেকে তেল চুরির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার গোশাইপুর গ্রামের জমসেদ আলীর ছেলে ...
এবার টি-টোয়েন্টির অধিনায়ক তামিম
স্পোর্টস ডেস্ক: মাহমুদউল্লাহ রিয়াদের পর এবার নতুন অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করবেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন অধিনায়ক সাকিব আল হাসান। তাই সাকিবের পরিবর্তে টি-টোয়েন্টিতে প্রথম বারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন টি-টোয়েন্টির সহ-অধিনায়ক তামিম ইকবাল। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। যার কারণে টেস্ট সিরিজে ...
ছাত্রলীগের অনেক কেন্দ্রীয় নেতা মাদক ব্যবসায় জড়িত
নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের কেন্দ্রীয় অনেক নেতাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক মোজাহিদুল ইসলাম সোহাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোজাহিদুল ইসলাম সোহাগ এই মন্তব্য করেন। সম্প্রতি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের একটি তালিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই তালিকার ভিত্তিতে দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের প্রতিবাদে ছাত্রলীগের কেন্দ্রীয় ...
ইইউ প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে। ১১ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের বেশ কয়েকজন শনিবারই ঢাকায় পৌঁছেছেন। বাকিরা আজ ঢাকায় পৌঁছার পর কক্সবাজার যাবেন। কক্সবাজারের পর প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলে চারটি গ্রুপের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত উপকমিটি, পররাষ্ট্রবিষয়ক কমিটি, ...
কাকরাইলে মা-ছেলে হত্যা মামলার প্রতিবেদন পেছাল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলাকেটে হত্যা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল পিছিয়েছে। আদালত আগামী ২৫ মার্চ প্রতিবেদন দাখিলে নতুন দিন ধার্য করেছেন। রোববার ঢাকা মহানগর হাকিম নূরুন্নাহার ইয়াসমিন এ দিন ধার্য করেন। মামলাটিতে নিহতের স্বামী আবুল করিম দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। অন্যদিকে ১০ দিনের রিমান্ড শেষে আবুল করিমের তৃতীয় স্ত্রী শারমীন আক্তার মুক্তা এবং ...
দুদকের শুভেচ্ছাদূত সাকিব আল হাসান
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। আজ রোববার দুদক কার্যালয়ে চুক্তিসাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে তাকে শুভেচ্ছাদূত করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। এর আগে গেলো বছরের ১১ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। ওই সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তাকে শুভেচ্ছাদূত হবার প্রস্তাব দেন। তখন তিনি বলেন, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর