আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী হেইলএমারিয়াম ডেসালেং অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করার মাত্র এক দিনের মাথায় শুক্রবার ইথিওপিয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারবিরোধী বিক্ষোভ দমনে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন হয়ে পড়েছিল। তবে কতদিন স্থায়ী হবে এবং জরুরি অবস্থায় কী কী বিধিনিষেধ আরোপ থাকবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে। গত কয়েক ...
ব্রেকিং নিউজ
কোটা প্রথা সংস্কারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের কোটা প্রথা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেছেন কোটাবিরোধী চাকরিপ্রার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। সেখান থেকে তারা টিএসসিতে যান। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় কোটাবিরোধীরা সড়ক অবরোধ করে রাখলে শাহবাগ, টিএসসি ও ...
সাতক্ষীরায় বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৫৫
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশসহ বিভিন্ন মামলার ৫৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ওসি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে শহরের কাটিয়ায় রহমাতুল্লাহ পলাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মিজানুর ...
সেঞ্চুরির পর ব্যর্থ আশরাফুল
স্পোর্টস ডেস্ক: আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১৯তম ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লড়ছে কলাবাগান ক্রীড়া চক্র। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে মাত্র ৮ রান করে আউট হয়েছেন মোহাম্মদ আশরাফুল। এর আগের ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। কিন্তু আজ ব্যাট হাতে ব্যর্থ এই ব্যাটসম্যান। এইদিন শুরুতেই ...
নোয়াখালীতে জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, নোয়াখালী পৌর বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজল ও যুবদল কর্মী রবিউল ইসলাম। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান জানান, সকালে জেলা প্রেসক্লাব চত্বরে বিএনপির ...
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু করেছে দলটি। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে শনিবার সকালে কেন্দ্রীয় এ কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারাদেশে একযোগে এ কর্মসূচি চলবে। গত বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচি অনুযায়ী শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশে এ গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। ...
সোমবারই চালু হচ্ছে ফোর-জি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী ২০ ফেব্রুয়ারি ফোর জি’র চূড়ান্ত লাইসেন্স দেয়ার কথা থাকলেও একদিন এগিয়ে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি (সোমবার) চূড়ান্ত লাইসেন্স দেয়া হচ্ছে। লাইসেন্স দেয়ার সাথে সাথেই অপারেটরগুলো চালু করতে পারবে ফোর-জি। তবে সব গ্রাহকই ১৯ তারিখ থেকে ফোর-জি সেবা পাবে না। শনিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে ...
মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পশ্চিম মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজাধানী শহর মেক্সিকো সিটিও। ছয় মাসের ব্যবধানে এটি দেশটিতে তৃতীয় বড় ভূমিকম্প। ইউএসজিএস এর তথ্যমতে, ৭.২ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ওজাকা রাজ্যের পিনোটেপা ডি ডন লুইস। যার গভীরতা ছিল ২৪.৬ কিলোমিটার। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতা। সবশেষ গত বছরের সেপ্টেম্বর মাসের দুই ...
শিবগঞ্জে ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ ২ভাইয়ের মৃত্যু
বগুড়া প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে চাতালের ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ ৩জন শ্রমিকের মধ্যে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামের রফিকুল ইসলামের বড় ছেলে চাতাল শ্রমিক মিন্টু (৪০) ও ছোট ছেলে রহমান (৩৫)। পুলিশ জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে উপজেলার হাটগাড়ী গ্রামের রহিম হাজী চাতালকলের (চাতাল) ব্রয়লার বিস্ফোরণে মালিকসহ ৩ ...
রুশ ব্যাংক থেকে ৬০ লাখ ডলার চুরি করল হ্যাকাররা
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দুই শ’ কোটিরও বেশি রুবল (৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার) হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। শুক্রবার এমন তথ্য জানিয়েছে ব্যাংকটি। রুশ কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার তাদের অর্থ চুরি হওয়ার তথ্যটি প্রকাশ করে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আর্তোম সাইচিয়োভ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সাইবার হামলাকারীরা প্রায় ৫০০ কোটি রুবল চুরি করে নেয়ার চেষ্টা করেছিল। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর