নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল উল্টে দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার মিঠাছড়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সাহেরখালী ইউনিয়নের মধ্যম সাহেরখালী গ্রামের আবু বক্কর সিদ্দিকির ছেলে জাহেদুল ইসলাম (২২) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ফরহাদ হোসেন (২৫)। চৌধুরীহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক একরাম হোসেন জানান, মিঠাছড়া বাজার এলাকায় বাস ...
ব্রেকিং নিউজ
তুরস্কে ছয় সাংবাদিকের যাবজ্জীবন কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৬ সালের ব্যর্থ সেনাঅভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কের ছয় সাংবাদিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড পাওয়া ছয় সাংবাদিক হলেনঃ নাজলি ইলচাক, আহমেত আলতান, মেহমেত আলতান, ফেভজি ইয়াজিকি, ইয়াকুপ সিমসেক ও সুকরু তুগরুল ওজসেনগুল। জাতিসংঘ, ওএসসিই এবং কয়েকটি মানবাধিকার সংগঠন এই রায়ের তীব্র সমালোচনা করেছে। ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট (আইপিআই) এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে বলে জানায় দ্য ...
জেলা প্রশাসকদের কাছে বিএনপি স্মারকলিপি দেবে কাল
নিজস্ব প্রতিবেদক: দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে বিএনপি। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। রিজভী বলেন, ‘কারাবন্দি দেশনেত্রীর মুক্তির দাবিতে আজ আমাদের গণস্বাক্ষর কর্মসূচি ছিল। এটা অব্যাহত থাকবে। আগামীকাল ঢাকায় বেলা ১২ টায় এবং সারাদেশে সকাল ৯ ...
দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলবেন তামিম
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের আগে বাঁহাতে চোট পাওয়া টাইগার ব্যাটসম্যান তামিম ইকাবাল অনেকটাই সেরে উঠেছেন। তাই আগামীকার রোববার সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এ বাঁহাতি ওপেনারের খেলার জোর সম্ভাবনা রয়েছে বলে জানালেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ। চোটাঘাতের করণে বাংলাদেশ দলে আগ থেকে নেই সাকিব আল হাসান। টি-টোয়েন্টি সিরিজের আগে চোট পেলেন তামিম ও মুশফিকুর রহিমও। তবে মুশফিকের ফিট হয়ে উঠার ...
শিশু জয়নব আনসারীর হত্যাকারীকে চারবার মৃত্যুদণ্ডের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ৬ বছর বয়সী শিশু জয়নবকে অপহরণ, ধর্ষণসহ খুনের দায়ে অভিযুক্ত ধর্ষক ইমরান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। শনিবার পাঞ্জাব প্রদেশের কাসুরের এক কারাগারের অভ্যন্তরে বিচারক সাজ্জাদ আহমেদ এই দণ্ড ঘোষণা করেন। ইমরান আলি অপহরণ, ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে দোষীসাব্যস্ত হয়েছেন এবং সবগুলোতে তাকে আলাদাভাবে মোট চারবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। পাকিস্তানি দৈনিক দ্য ...
রোববার আদালতে হাজির করা হবে না খালেদা জিয়াকে: সানাউল্লাহ মিয়া
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় আগামীকাল রোববার তাকে আদালতে হাজির করা হবে না বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। শনিবার বিকেল সোয়া ৪টায় তিনি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারের সামনে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট (পিডাব্লিউ) আছে কিনা তা জানতে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে জেল কর্তৃপক্ষের ...
নাইজেরিয়ায় বাজারে বোমা হামলায় নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় একটি ব্যস্ত বাজারে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় মাইদুগুরি শহরের একটি বাজার এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বোমাটি বাজারের ভেতরে বিস্ফোরিত হয়। এতে ১১ জনের মতো নিহত হয়। পরে এর প্রবেশমুখে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ...
৪২ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জে বায়ু বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিবেদক: সিরাজগঞ্জে শুক্রবার বিকেলে বায়ু বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া (ক্রসবাঁধ-৩) এলাকায় এই বায়ু বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন সিরাজগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাস্তবায়নে কাজ করছে প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড। ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি টাওয়ারের ...
কসোভোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বাংলাদেশর
নিজস্ব প্রতিবেদক: ইউরোপের দেশ কসোভোর সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। আজ কসোভোর স্বাধীনতার ১০ বছর পূর্তিকে সামনে রেখে বাংলাদেশ দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্নের উদ্যোগ নিল। গত বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কসোভোকে সরকারিভাবে স্বীকৃতি দেয়। বাংলাদেশ ও কসোভোর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন বিষয়ে যৌথ বিবৃতি সাক্ষরিত হয়েছে। গতকাল নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের ...
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নপত্রও ফাঁস!
নিজস্ব প্রতিবেদক: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের প্রশ্ন ফাঁসের সাথে সাথে এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে। পরীক্ষা শুরুর আগে সকাল ৯টা ৩ মিনিটে ‘বিডি ও বিশ্বপরিচয় (২০০ টাকা)’ নামে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে এই বহু নির্বাচনী অভীক্ষার ‘খ’ সেট প্রশ্নপত্রটি ফাঁস হয়। শনিবার পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে এসএসসির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার বহু নির্বাচনী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর