১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২১

ব্রেকিং নিউজ

টি২০ সিরিজও হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  ফেবারিট হিসেবে শুরু করে ত্রিদেশীয় সিরিজে হার, এরপর টেস্ট সিরিজও হাতছাড়া ১-০তে। শেষ ভরসা হয়ে ছিল টি-টোয়েন্টি সিরিজটি। এখানে এসে আরও বড় লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে। শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েই দুঃস্বপ্নের সিরিজের ইতি টেনেছে টাইগাররা। সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে লক্ষ্যটা অনেক বড় ছিল বাংলাদেশের, ২১১ রানের। শেষ পর্যন্ত তারা ৮ বল বাকি থাকতেই ...

প্রশ্নফাঁসের প্রমাণ মিলেছে: যাচাই কমিটি

নিজস্ব প্রতিবেদক: এসএসসি’র প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেয়েছে এ বিষয়ে গঠিত যাচাই বাছাই কমিটি। কমিটি জানিয়েছে, এ পর্যন্ত দেখা প্রশ্নপত্রের কোনোটির আংশিক আবার কোনটি হুবহু মিলে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। আর একটি পরীক্ষার প্রশ্নপত্র হুবহু মিলে যাওয়ায় সেই পরীক্ষা বাতিলের সুপারিশও করা হবে। তবে এটি পুরোপুরি বাতিল হবে নাকি আংশিক বাতিল হবে সে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। সব পরীক্ষা শেয় হওয়ার ...

ময়মনসিংহে শিবির নেতাসহ গ্রেফতার ৪৮

ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহে বিশেষ অভিযানে শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুনতাছির বিল্লাহ (৩৮) সহ ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আরো ৪৪ আসামিকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস.এ.নেওয়াজী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে তাদের ...

প্রশ্নফাঁসের নারায়ণগঞ্জে অভিযোগে আটক ২

নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে প্রশ্নফাঁসের অভিযোগে দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি। এর আগে দুপুরে আড়াইহাজার উপজেলা থেকে দুজনকে আটক করে করা হয়। আটককৃতরা হলো, উপজেলার নারান্দী মুন্সিপাড়া এলাকার শামসুল হকের ছেলে ফারুক মিয়া (১৬) ও জোকারদিয়া এলাকায় বাদল ভূইয়ার ছেলে ইয়াসিন ভূইয়া (১৯)। ...

চাকরিচ্যুত ৬৭৪ আনসারকে পুনর্বহালের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আনসার বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগ থেকে খালাস পাওয়াদের মধ্যে যাদের বয়স ও শারীরিক সক্ষমতা এখনও আছে এমন ৬৭৪ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে যাদের চাকরির বয়স শেষে হয়ে গেছে বা শারীরিক ও মানসিকভাবে চাকরি করতে অক্ষম তারা যতদিন চাকরিতে ছিলেন তত দিনের পেনশন সুবিধা দিতেও বলেছেন আদালত। রোববার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ...

রাজধানীতে দুই জঙ্গি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহাদৎ হোসেন (৩১) ও ইশতিয়াক আহম্মেদ (২৯)। র‌্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত মিরপুর-২ নম্বর সেকশনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ...

যুক্তরাজ্যে কার্গো পরিবহনে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পরিবহনের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক এই ঘোষণা দেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ...

স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক ‘কমিটমেন্ট টু দ্যা নাম্বার অব দ্যা সিভিল মেরিট অর্ডার’ পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হাতে পুরস্কার তুল দেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস। স্পেন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখার জন্য স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বিদ্যুৎ ...

সূচক ও লেনদেনে বড় পতন

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের সক্রিয়তায় সদ্য সমাপ্ত সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছিল ৮৪ পয়েন্ট। কিন্তু চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই’র সার্বিক মূল্য সূচক কমেছে ৯৯.৪৩ পয়েন্ট। এসময় লেনদেন ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় ধাক্কা খেল পুঁজিবাজার। যার প্রভাব সপ্তাহের অন্যান্য কার্যদিবসগুলোতেও অব্যাহত থাকবে বলে মনে ...

খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি জাপা চায় না

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি জাতীয় পার্টি (জাপা) চায় না বলে জানিয়েছেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আমাদের চাওয়া সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন। রোববার রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সম্মিলিত জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। রুহুল আমিন বলেন, ১৯৯০ ...