১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

ব্রেকিং নিউজ

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে ভুটান

নিজস্ব প্রতিবেদক: গুণগতমানের জন্য বাংলাদেশি ওষুধ ক্রমেই জনপ্রিয় হচ্ছে ভুটানে। তাই অধিক পরিমাণে বাংলাদেশি ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী তেহরিং টাবাগে । ‘এডভেনটেজ আসাম’ শীর্ষক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন উপলক্ষে ভারতের আসাম সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে তিনি এ আগ্রহের কথা জানান। শুক্রবার গৌহাটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় ...

বিএনপি নেতা আমান ও নাজিম কারাগারে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার তাদের সিএমএম আদালতে হাজির করা হলে দুজনের পক্ষে জামিন আবেদন করেন তাদের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম। শুনানি শেষে মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শুক্রবার রাত ...

আফগানিস্তানে ২৫ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে তালেবানের বিভিন্ন অবস্থানে সরকারি বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৫ জঙ্গি নিহত হয়েছে। শনিবার পুলিশের মুখপাত্র একথা জানায়। মুখপাত্র সাঈদ সারোয়ার হোসাইনি জানান, খাওয়াজা সাবজপোশ এলাকায় অভিযানে তালেবান গ্রুপের চার কমান্ডার রয়েছে। এদের মধ্যে কুখ্যাত জঙ্গি মৌলভী ইউসুফ রয়েছে। ওই মুখপাত্র আরো জানান, দেশটিতে দীর্ঘ শান্তি নিশ্চিত করতে তালেবানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ...

নোয়াখালীতে নিখোঁজের ১৫ দিন পর ডোবায় শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে নিখোঁজের ১৫ দিন পর মো. সামির (২) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মামা, মামিসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে ঘাসেরখিল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সামির জেলার চাটখিল উপজেলার বাহার উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, গত ১ বছর আগে সামিরের মা ...

বেগম খালেদা জিয়ার আদালতে জবানবন্দি নিয়ে পুস্তিকা

নিজস্ব প্রতিবেদক: জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সেটি নিয়ে একটি পুস্তিকা তৈরি হয়েছে। ‘জাতীয় পাঠশালা’ নামে একটি প্রতিষ্ঠান এটি বের করেছে। শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় পুস্তিকাটি বিতরণ করা হয়েছে। সাংবাদিকদেরকেও এটি দেয়া হয়েছে। পুস্তিকার শিরোনামে আছে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদালতে দেয়া জবানবন্দি।’ বেগম খালেদা জিয়া ...

শেষ বেলায় তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে জমা করেছে ৭১৩ রান। পেয়েছে ২০০ রানের বড় লিড। এই ২০০ রানের ব্যবধানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। দুদিন ধরে লাগাতার ফিল্ডিংয়ের পর ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের ১৫তম ওভারে ১৯ রান করে সাজঘরমুখী হয়েছেন ইমরুল কায়েস। ...

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ৩৬২ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: লিবীয় কোস্টগার্ড সদস্যরা দেশটির পশ্চিম উপকূলে তিন দফা পৃথক অভিযান চালিয়ে ৩৬২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে। শুক্রবার দেশটির নৌবাহিনীর মুখপাত্র একথা জানান। এ ব্যাপারে নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম বলেন, পৃথকভাবে তিন দফা অভিযান চালিয়ে কোস্টগার্ড টহল দল বিভিন্ন দেশের ৩৬২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে। এসময় তিনি আরও জানান, ত্রিপলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে আল-খোমস নগরীর উপকূলে ...

কুমিল্লায় সাড়ে ৩৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লায় সাড়ে ৩৮ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। বিজিবি’র আয়োজনে আজ শনিবার দুপুরে নগরীর কুমিল্লা টাউন হল মাঠে গত ৬ মাসে উদ্ধারকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর আগে টাউনহল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ...

৯ বছরে ১২ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পত্রপত্রিকা ও আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী গত ৯ বছরে ১২ হাজার ৮৫০ জনের বেশি নেতা-কর্মী রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন । আজ শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির সভায় সাংগঠনিক প্রতিবেদনে এ তথ্য দিয়েছেন ফখরুল। তিনি বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মীদের গুম করা ...

লা মেরিডিয়েনের সামনে থেকে বিএনপির ৪ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাস্থল রাজধানীর হোটেল লা মেরিডিয়েনের সামনে দলটির ৪ নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে তাদেরকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটকৃতদের নাম ও আটকের কারণ জানা যায়নি। দৈনিকদেশজনতা/ আই সি