আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর দু’টি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলের সেন্ট ত্রোপেজ শহরের কাছের কারসিস হ্রদে ওই হেলিকপ্টার দু’টি বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকারীরা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। আরেকজন আরোহীর খোঁজে তল্লাশি শুরু করেছেন তারা। তবে ঠিক কী কারণে হেলিকপ্টার দু’টি বিধ্বস্ত হয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। দেশটির কর্মকর্তারা বলছেন, দুটি হেলিকপ্টারই সামরিক ফ্লাইং স্কুল ইয়ালাতের। ...
ব্রেকিং নিউজ
তৃতীয় দিনেও শ্রীলঙ্কার দাপট
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আজ শুক্রবার সারাদিনে মাত্র ২টি উইকেট ফেলতে পারল বাংলাদেশ। বোলার আর ফিল্ডারদের এই ব্যর্থতায় সব হিসাব যেন ওলট পালট হয়ে গেল। বাংলাদেশ যেখানে লিড নেওয়ার স্বপ্ন দেখছিল, উল্টো শ্রীলঙ্কা এখন লিড নেওয়ার পথে। দিনশেষে চান্দিমাল বাহিনীর সংগ্রহ ৩ উইকেটে ৫০৪ রান। স্বাগতিকদের চেয়ে তারা মাত্র ৯ রান পিছিয়ে। তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ...
কক্সবাজারের টেকনাফে ৩ লাখ পিস পরিত্যক্ত ইয়াবা জব্দ
কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ রোডস্থ বঙ্গোপসাগরের তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্র জানায়, বিশেষ টহল দল উপজেলার সাবরাং মুন্ডার ডেইলের নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবাগুলো জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৯ কোটি টাকা। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি-২ ...
মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২১ মামলার আসামি নিহত
মুন্সীগঞ্জ প্রতিবেদক: মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২১ মামলার আসামি রিঙ্কু (২৪) নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শিলই ইউনিয়নের বাংলাবাজারের চরবেহেরপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এসআই সঞ্জয়, এএসআই নুর হোসেন ও এএসআই সোহেল। গুলিবিদ্ধ সঞ্জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুই পুলিশ সদস্যকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা ...
গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যকার সংঘর্ষে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লেগুনার যাত্রী মাদারীপুরের নারকেলবাড়ি চর গ্রামের রহম আলী মোড়লের ছেলে রতন মোড়ল ও ময়মনসিংহের ঝাউগাঁও গ্রামের লোকমান আলীর ছেলে গিয়াস উদ্দিন। রতন মোড়ল কোনাবাড়িতে নিটল নিলয় মটরস প্রতিষ্ঠানের ফোরম্যান ছিলেন। নাওজোর হাইওয়ে ...
খাদ্য নিয়ে ভাবনার কোনো কারণ নেই: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বন্যা ও অতিরিক্ত বৃষ্টিপাতে ফসলের ক্ষতি হওয়ায় খাদ্য খাতে যে সমস্যার সৃষ্টি হয়েছে এটাকে সাময়িক হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আমাদের এটাকে সংকট বলা উচিত হবে না। এটা সাময়িক সমস্যা, যার সমাধানে আমাদের খাদ্য মন্ত্রণালয় প্রয়োজনের অতিরিক্ত খাদ্য আমদানি করেছে। খাদ্য নিয়ে ভাবার কোনো কারণ নেই, এখন যে পরিমাণের খাদ্য আমাদের মজুদে আছে তা ...
রবিবার ঢাকায় আসছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী
দৈনিক দেশজনতা ডেস্ক: মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খ শোয়ে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আগামী রবিবার ঢাকায় আসছেন। সফরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ইয়াবার মতো মাদকদ্রব্য, চোরাচালান বন্ধ ও সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। সূত্র জানায়, সফরকালে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, মাদকদ্রব্য ও সীমান্তে দুই দেশের ...
চার দিনে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে সারাদেশে গণগ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। বিএনপির দাবি, বিগত চার দিনে সারাদেশে ৩ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন। তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির প্রতীক ...
আত্মহত্যা করলেন ফিদেল কাস্ত্রোর ছেলে
আন্তর্জাতিক ডেস্ক: আত্মহত্যা করেছেন কিউবা বিপ্লবের মহানায়ক ফিদেল কাস্ত্রোর ছেলে ফিদেল অ্যাঞ্জেল ক্যাস্ত্রো ডিয়াজ-বালার্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে রাজধানী হাভানার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বেশ কিছু দিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন এ পদার্থ বিজ্ঞানী। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা ...
অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: অবশেষে! ৮০.২ ওভার ও ৩০৮ রানের প্রতীক্ষা শেষ হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা দিয়েছিল টাইগাররা। প্রায় একদিন ব্যাটিংয়ের পর শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট নিতে সক্ষম হয়েছে তারা। শুক্রবার প্রথম টেস্টের তৃতীয় দিনে লাঞ্চবিরতির পর ধনঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফিরিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ফলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর