১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪০

ব্রেকিং নিউজ

টার্মিনালের চাঁদা বন্ধে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন টার্মিনাল থেকে ফেডারেশনের অবৈধ চাঁদা আদায় বন্ধসহ ১২ দফা দাবিতে মানববন্ধন করেছে পরিবহন শ্রমিকরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ব্যানের এ মানববন্ধন হয়। মানববন্ধনে সংগঠনের যুগ্ম-সম্পাদক হানিফ খোকন বলেন, পরিবহন মালিকদের শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে। এছাড়া ফেডারেশন বিভিন্ন টার্মিনাল থেকে যে চাঁদা আদায় করে তা বন্ধ করতে হেব। তিনি বলেন, ১২ দফা ...

মুসলিম হলেই আটক করছে মুম্বাই পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে পশ্চিমবঙ্গের কয়েকজন বাসিন্দাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিয়েছে মুম্বাই পুলিশ। বর্ধমানের এক বাসিন্দা মুম্বাই থেকে বিবিসিকে বলেন, এখন কাগজ-পত্র দেখালেও পুলিশ ছাড়ে না। ওই পরিবারগুলির দাবি, তাদের কাছে নাগরিকত্বের সবরকম প্রমাণ থাকা সত্ত্বেও নারী ও শিশুসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিজের দেশেই নাগরিকত্বের প্রমাণ দিতে জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ধৃতদের এক আত্মীয়। ...

আশুলিয়ায় চাঁদাবাজির পুলিশ স্টাইল

নিজস্ব প্রতিবেদক: পুলিশের বিরুদ্ধে সাভারের আশুলিয়ায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চাঁদা তোলার জন্য রীতিমতো লোক নিয়োগ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে ক্ষুব্ধ হলেও কিছু বলতে পারছেন না ব্যবসায়ীরা। সাভারের আশুলিয়ায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কটি রাজধানীর প্রবেশপথ হওয়ায় এর আশপাশে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বড় থেকে শুরু করে ছোট ছোট অসংখ্য দোকানপাট রয়েছে এই সড়কটিতে। আর এসব দোকান পরিচালনা ...

ফুটপাত দখলমুক্ত করতে ফেব্রুয়ারি জুড়ে অভিযান চালাবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক: দফায় দফায় অভিযান চালানোর পরও রাজধানীর ফুটপাত-রাস্তা দখল রোধ করা যাচ্ছে না। অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার দখল হয়ে যাচ্ছে। ফলে জনসাধারণের দুর্ভোগ কিছুতেই কমছে না। বরং রাস্তা-ফুটপাত দখল থাকার কারণে নগরবাসী অসহনীয় যানজটের শিকার হচ্ছে। এজন্য এবার দীর্ঘমেয়াদে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে প্রধান উপদেষ্টা করে ...

বঙ্গভবনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাত ৮টার পর তিনি বঙ্গভনে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং দলের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। গণভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দ্বিতীয় বারের মতো রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার বিষয়টি সরাসরি ...

যশোরে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মী আটক

যশোর প্রতিবেদক: বেনাপোল ও শার্শায় পৃথক দু’টি অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে বিএনপি- জামায়াতের ২২জন নেতাকর্মী উদ্ধার ও ২৩টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়কে নিয়ে নাশকতা করার পরিকল্পনা করছে এমন অভিযোগে তাদের আটক করা হয়। বেনাপোলে ৭জন ...

ঢামেক হাসপাতালে’ মারা গেলেন তিন আসামি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন আসামির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজনই অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মৃত ব্যক্তিরা হলেন, কয়েদি ওসমান (৬০) ও আবদুল আলিম (৪৯) এবং হাজতি হিরন (৪০)। এঁদের মধ্যে আবদুল আলিম ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় হিরন ও ওসমানকে এবং গতকাল বুধবার রাতে আলিমকে অচেতন ...

জবাব দিচ্ছে শ্রীলঙ্কাও

স্পোর্টস ডেস্ক:  চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার স্কোরবোর্ডে একটি রানও জমা করতে পারেননি শ্রীলঙ্কার দুই ওপেনার। তৃতীয় ওভারে আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। শূন্য রানে সাজঘরে পাঠিয়েছেন দিমুথ করুনারত্নেকে। তবে দারুণ এই শুরুর পরও অবশ্য দিনের বাকি সময়টা হতাশই হতে হচ্ছে বাংলাদেশের বোলারদের। দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জবাবটা ভালোই দিচ্ছেন কুশল মেন্ডিস ...

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির আপিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম এ তথ্য জানান। হাইকোর্ট গত ১৭ জানুয়ারি ওই আদেশ দেন। নির্বাচনের জন্য ঘোষিত তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ...

রোববার ঢাকা আসছেন সুইস প্রেসিডেন্ট

দৈনিক দেশজনতা ডেস্ক:  ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। আগামী ৪ ফেব্রুয়ারি চারদিনের সফরে ঢাকায় আসবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সুইস প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অ্যালেই বারসেট। জানা গেছে, বৈঠক শেষে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে। ...