১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৫০

ব্রেকিং নিউজ

বিএনপি নেতা আমান, আলম ও মোশাররফ আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এবং নির্বাহী সদস্য নাজিম উদ্দিন আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১)।  আমান উল্লাহ আমানের ব্যক্তিগত সহকারী আব্দুস সোবহান স্বপন এ তথ্য নিশ্চিত করেন। আমানের বিরুদ্ধে ২৩৭ টি মামলা ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে ১২-১৩ টি মামলা থাকলেও সবগুলোতে তারা জামিনে ছিলেন। সন্ধ্যার পর থেকে এ দুই নেতার বাসা ঘেরাও করে রাখে গোয়েন্দা ...

সন্ধ্যায় শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার দুপুরে নিয়োগ সংক্রান্ত পত্রে সই করেন তিনি। পরে তা গেজেট আকারে প্রকাশ করে আইন মন্ত্রণালয়। বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ শনিবার সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। নতুন প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি ...

লিড নিয়েছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: চতু্র্থ দিনেও সাদামাটা বোলিং চলছে। চলেছে শ্রীলঙ্কার রান উৎসব। কুশল মেন্ডিস ও ডি সিলভার বড় সেঞ্চুরি পর সেঞ্চুরি হাঁকালেন আরও একজন। তিনি রোনেশ সিলভা। গত নভেম্বরের ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে করেন অপরাজিত ৭৪। অভিষেকের পরের ম্যাচেই সেঞ্চুরি তুলে নিলেন সিলভা। গতকাল তিনি ছিলেন ৮৭ রানে অপরাজিত। আজ সকালে আস্থার সঙ্গে বাকি ১৩ রান নিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির ...

আফগানিস্তানে সামরিক ঘাঁটি গড়ে তুলতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পর এবার আফগানিস্তানেও সেনা ঘাঁটি গড়তে চলেছে চীন। আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদীরা চীনের বিভিন্ন জায়গায় প্রবেশ করছে, এমন আশঙ্কা থেকেই সেদেশে দ্রুত সামরিক ঘাঁটি বানানোর প্রস্তুতি নিতে শুরু করল বেইজিং। এ বিষয়ে চীন কাবুলের সঙ্গে কথাবার্তাও শুরু করেছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা এএফপি। আফগানিস্তানের প্রত্যন্ত এলাকা ওয়াখান করিডরের কাছে ওই চীনা সামরিক ঘাঁটি তৈরি করা হবে বলে জানা ...

চাকরি বয়স ৩৫ করার দাবিতে অনশন চলছে

নিজস্ব প্রতিবেদক: চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করার দাবিতে প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে সাধারণ ছাত্র পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে সঞ্জয় দাস জানান, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এর আগে ২৭ জানুয়ারি থেকে একই স্থানে তারা অবস্থান কর্মসূচি পালন করে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ...

বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি বঙ্গভবনে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। চলতি বছরের নভেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল। এর আগে শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রধান ...

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৯০ শরণার্থীর ‘মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকাটির ৯০ জন আরোহীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ওই নৌকাডুবির খবর দেয় জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। খবর বিবিসির প্রাণে বেঁচে যাওয়া তিন জনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ডুবে যাওয়াদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক। তবে নৌকাডুবিতে নিহত ও বেঁচে যাওয়াদের মধ্যে লিবিয়ার নাগরিকও রয়েছে বলে জানিয়েছেন বিবিসির উত্তর আফ্রিকা বিষয়ক ...

৪০০ শিষ্যকে নপুংসক করার মামলায় রাম রহিমের বিরুদ্ধে চার্জশিট

আন্তর্জাতিক ডেস্ক: ডেরা সচ্চা সৌদার ৪০০ শিষ্যকে নপুংসক করে দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গুরমিত রাম রহিম সিংহ এবং দুজন চিকিৎসক পঙ্কজ গর্গ ও এম পি সিংহের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। শুক্রবার পঞ্চকুলার বিশেষ আদালতে এই চার্জশিট জমা দেয়া হয়। ধর্ষণের দুটি মামলায় ২০ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে রাম রহিমের। তিনি এখন জেলবন্দি। এরপর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে দায়ের ...

ভারতে ট্রেন দুর্ঘটনায় ৪ নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহারে শুক্রবার একটি চলন্ত ট্রেনের ধাক্কায় চার নারী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। খবর সিনহুয়ার। বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৩৪ কিমি উত্তর পশ্চিমে কাচারি স্টেশনের কাছে সিবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই পাঁচ নারী ট্রেন ধরার জন্যে রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ...

দক্ষিণ আফ্রিকায় আটকে পড়া ৯৫৫ খনিশ্রমিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ওয়েলকম শহরের কাছে একটি স্বর্ণখনিতে ৯৫৫ জন আটকে পড়া শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে হঠাৎ খনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সে  শ্রমিকরা খনির ভেতর আটকা পড়েছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৬৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছিল। আজ শুক্রবার বাকি শ্রমিকদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিবিসি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে বৃহস্পতিবার বেয়াট্রিক্স স্বর্ণখনিতে ...