১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১০

ব্রেকিং নিউজ

বেতনের টাকা চেয়ে সুপ্রিম কোর্টে এসকে সিনহার চিঠি

নিজস্ব প্রতিবেদক: দেড় বছরের মূল বেতনের সমপরিমাণ নগদায়নের টাকা চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত ১৭ ডিসেম্বর স্বাক্ষরিত তার এই চিঠি সম্প্রতি কানাডা থেকে ডাকযোগে সুপ্রিম কোর্ট কার্যালয়ে এসে পৌঁছেছে। চিঠিটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বরাবর পাঠানো হয়েছে। তবে বিচারপতি সিনহাকে নগদায়নের টাকা দেওয়া হবে কি-না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ...

আজ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা জাতীয়করণসহ কয়েকটি দাবিতে আজ মঙ্গলবার থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) পূর্ণদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অষ্টম দিনের মতো আমরণ অনশন করেছেন। টানা এই কর্মসূচির পাশেই জাতীয়করণের দাবিতে গতকাল প্রতীকী অনশন ...

এখনো ইরাক-আফগান ছাড়ছেন না কেন: যুক্তরাষ্ট্রকে এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ভূখণ্ড দখলের পরিকল্পনা তুরস্কের নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কেন আফগান ও ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করছে না সেই প্রশ্নও তুলেছেন তিনি। সোমবার রাজধানী আংকারায় একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন। এরদোগান বলেন, তুরস্ক সিরিয়ায় কোনো সন্ত্রাসী দেখতে চায় না। খুব তাড়াতাড়িই আফরিন অঞ্চলে চলমান অপারেশন শেষ হবে। ...

ত্রিদেশীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। তাই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি অনেকটা নিজেদের ঝালিয়ে নেওয়ার। এমন ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়। সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও বিটিভি। জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়ে জায়গা ...

গাজীপুরে আগুনে পুড়ল বস্তির ৩০ ঘর

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী মরকুন পশ্চিমপাড়া এলাকায় সোমবার দিবাগত মধ্যরাতে অগ্নিকাণ্ডে বস্তির ৩০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, রাত ২টার দিকে মরকুন পশ্চিমপাড়ার জিআরপি কলোনির বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে ...

শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ডিবি পুলিশের হাতে গ্রেফতার শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিনগত রাত পৌনে ১২টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম নিরা বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং ৩৬। বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ডিউটি অফিসার রমিজ মিয়া জানান, তাদের বিরুদ্ধে দায়ের কার মামলাটি ডিবি ...

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু ৭ এপ্রিল

স্পোর্টস ডেস্ক: প্রথমে জানা গিয়েছিল আগামী ৪ এপ্রিল শুরু হবে আইপিএলের ১১তম আসর। তবে আইপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে তিন দিন পিছিয়ে মুম্বাইয়ে আগামী ৭ এপ্রিল শুরু হবে এই প্রতিযোগিতা। আর ২৭ মে আসরের ফাইনালও হবে একই জায়গায়। প্রথম ম্যাচের আগেরদিন অর্থাৎ ৬ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানও হবে এদিকে সময়সূচীতেও পরিবর্তন এনেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। আগে ম্যাচ দুটি শুরু হত বিকেল ...

ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদটি এখন গিলে খাচ্ছে অবৈধ দখলদাররা

নিজস্ব প্রতিবেদক: কবি মাইকেল মধুসূদন দত্ত তার কবিতায় অমর করে গেছেন কপোতাক্ষ নদকে। কিন্তু সেই কপোতাক্ষে এখন জল খুঁজে পাওয়াই কঠিন। কবির স্বপ্নের কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। যশোর ও সাতক্ষীরা অঞ্চলের কপোতাক্ষ বাঁচাও আন্দোলনে কিছু সংস্কার হলেও পাইকগাছার অভ্যন্তর দিয়ে প্রবাহিত সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদ একেবারেই মরে গেছে। নদটি গিলে খাচ্ছে অবৈধ দখলদাররা। ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ উত্তরবঙ্গ থেকে প্রবাহিত হয়ে ...

অনিশ্চয়তায় বাংলাদেশ বিমানের গুয়াংজু রুট

নিজস্ব প্রতিবেদক: চীনের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর গুয়াংজুতে মার্চের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর কথা থাকলেও তা হচ্ছে না। চার মাস আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ২৫ মার্চ এই রুটটি চালুর ঘোষণা দিয়েছিল। সময়ের সেই তোড়জোড় থেমে গেছে। গুয়াংজু রুট চালুর বিষয়ে এখন আর বিমানের কোনো কর্মকর্তা কথা বলতে চান না। নিয়মানুযায়ী আন্তর্জাতিক কোনো রুট চালুর কমপক্ষে তিন মাস ...

শিল্পখাতে বিদ্যমান করের হার কমানোর চিন্তা চলছে : পরিকল্পনামন্ত্রী

শিল্প ও বাণিজ্য ডেস্ক: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শিল্পখাতে বিদ্যমান করের হার উল্লেখযোগ্য হারে কমানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আমরা ট্যাক্স এমন যায়গায় নিয়ে আসবো তা অবিশ্বাস্য। আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে কস্ট অব ডুইয়িং বিজনেস কমে আসবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খানের নেতৃত্বে ডিসিসিআইর পরিচালনা ...