নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন চার হাজার পানির জার ধ্বংস করার পাশাপাশি ১১টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ঢাকা জেলা প্রশাসন। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দিকা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে মানহীন পানি সরবরাহ করায় উত্তর শাহজাহানপুরের মৌ ড্রিংকিং ওয়াটার, ...
ব্রেকিং নিউজ
মানবসম্পদ উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মানবসম্পদ উন্নয়নে ঈপ্সিত সফলতা অর্জনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগ একান্ত প্রয়োজন। জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি মঙ্গলবার ২২তম ‘জাতীয় প্রশিক্ষণ দিবস’ যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করতে যাচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন, একটি রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রয়োজন ...
একই দিনে ৫ সিটিতে নির্বাচনের পরিকল্পনা : ইসি
নিজস্ব প্রতিবেদক: পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন একই দিনে করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের এপ্রিলে তফসিল দেয়া হবে। আর মে মাসের শেষে একই দিনে পাঁচ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা শাখা সূত্র জানিয়েছে, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ভোটার তালিকা এবং সীমানা নিয়ে কাজ শুরু করেছে ইসি। এ বিষয়ে ...
আজ আদালতে উপস্থিত হবেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিশেষ আদালতে উপস্থিত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সানাউল্লাহ মিয়া ...
খারাপ ব্যাংকগুলোকে একীভূত করা হবে : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: যেসব ব্যাংক আশানুরুপ কাজ করতে পারছে না, সেগুলোকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করে দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। খেলাপী ঋণকে ব্যাংকিং খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আখ্যা দিয়ে মন্ত্রী এই বিষয়েও অগ্রগতির আশা করছেন। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে নরওয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন মুহিত। আওয়ামী লীগ সরকার ...
টেস্টেও অনিশ্চিত ম্যাথিউস
স্পোর্টস ডেস্ক: অনেক প্রত্যাশা নিয়ে ওয়ানডে অধিনায়কত্বে ফিরিয়ে আনা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এসেছিলেনও ঢাকায় ত্রিদেশীয় সিরিজ খেলতে। কিন্তু চোটের কারণে একটি ম্যাচ খেলেই দেশে ফিরে যেতে হয়েছে তাঁকে। হতাশার কথা, এবার টেস্ট সিরিজেও অনিশ্চিত তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর খেলা নাও হতে পারে। এই চোট ম্যাথিউসকে বেশ ভোগাচ্ছে। গত ১৮ মাসে দুবার সিরিজের মাঝপথে হ্যামস্ট্রিং চোটে পড়ে ছিটকে পড়েন। ...
মিয়ানমারের কাছে ছয়টি যুদ্ধবিমান বিক্রি করছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা নির্যাতনের কারণে মিয়ানমার বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত হলেও দেশটির প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত রয়েছে। এবার মিয়ানমারের কাছে ছয়টি এসইউ-৩০ যুদ্ধবিমান বিক্রি করছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা আরআইএ আরআইএর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার নিজেদের স্থল ও নৌবাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে অন্যান্য সামরিক রসদ কেনার আগ্রহও প্রকাশ করেছে। ২০১৭ সালের আগস্ট ...
অটোচালক হত্যা: ১জনের যাবজ্জীবন, ৬জনের কারাদণ্ড
গাজীপুর প্রতিবেদক: তিন বছর আগে গাজীপুরের কালীগঞ্জে এক অটোচালক হত্যার দায়ে ১ জনকে যাবজ্জীবন ও ৬ জনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাসুম (২৯) উপজেলার বড়নগর গ্রামের অটোচালক আঙ্গুর খানের ছেলে। রায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা ও ...
দিনাজপুরে জামায়াতকর্মীসহ আটক ২৬
দিনাজপুর প্রতিবেদক: বিশেষ অভিযানে জামায়াতে ইসলামের ৩ কর্মী ও দুই মাদক ব্যবসায়ীসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকাল ৮টা পর্যন্ত ১২ ঘন্টার অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ২ শ’ বোতল ফেনসিডিল ও ৬ শ’ লিটার চোলাই মদ উদ্ধার করে। অভিযানে দিনাজপুর সদর পুলিশ রাত সাড়ে ১১টার দিকে রানিগঞ্জ বাজার এলাকা থেকে ...
মার্কিন চিত্রশিল্পী জ্যাক হুইটেন আর নেই
বিনোদন ডেস্ক: মার্কিন চিত্রশিল্পী ও ভাস্কর জ্যাক হুইটেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার তার গ্যালারি থেকে এ ঘোষণা দেয়া হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। কৃষ্ণাঙ্গ এই শিল্পী তাঁর পাঁচ দশকের ক্যারিয়ারে বিরামহীনভাবে চিত্রকর্ম থেকে ভাস্কর্য এবং মূর্ত থেকে বিমূর্ত শিল্পকর্ম উপহার দিয়ে গেছেন। ১৯৩৯ সালের ৫ ডিসেম্বর অ্যালবামার বেসেমারে জন্মগ্রহণকারী জ্যাক যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বেড়ে ওঠেন। সেখানে তিনি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর