আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬। এ সময় আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে দৌড়ে রাস্তায় নেমে আসে। এক সরকারি সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র। তবে এই ঘটনায় কেউ হতাহত বা তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্তি¦ক জরিপ সংস্থা জানায়, ৬ মাত্রার ভূমিকম্পটি ৪৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ...
ব্রেকিং নিউজ
পরিবেশ দূষণে ৫ প্রতিষ্ঠানকে ৪৩ লাখ ৮ হাজার জরিমানা
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ দূষণের দায়ে ঢাকার দক্ষিণখান, গাজীপুর ও নরসিংদীর ৩টি কারখানা এবং ঢাকা জেলার ধামরাইয়ের দুটি ইটভাটাসহ ৫টি প্রতিষ্ঠানকে ৪৩ লাখ ৮ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ব্যতীত কারখানার দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন, নির্ধারিত ...
কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিল আরো ৮৯৬ রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক: উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে আরো ৮৯৬ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। মঙ্গলবার সকালে রেডক্রিসেন্ট সোসাইটি তাদের নিজস্ব গাড়ি দিয়ে ছনখোলা শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের ক্যাম্পে পৌঁচ্ছে দেয়। পরে তাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন করে কুতুপালং ইউইউ জোন নামের নতুন ক্যাম্পে আশ্রয় দেয়া হবে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল জানান, ছনখোলায় আশ্রিত রোহিঙ্গাদের বিভিন্ন এনজিওসহ স্থানীয় গ্রামবাসী সহযোগিতা করে আসছিল। ...
দক্ষিণ কোরিয়ার সাবেক সংস্কৃতি মন্ত্রীর কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সাবেক সংস্কৃতি মন্ত্রী চো উন সোনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের শাসনামলে ১০ হাজার শিল্পীকে কালো তালিকাভুক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা থাকায় তাকে এই সাজা দেয়া হয়। মনে করা হচ্ছে এসব কালো তালিকাভুক্ত শিল্পীরা পার্ক গিউন হাইয়ের সমালোচনাকারী। খবর এএফপি’র। সাবেক মন্ত্রী চোকে ইতিপূর্বে আদালত লঘুদণ্ড প্রদান করায় সরকারি ...
নড়াইলে ট্রাক চাপায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক: নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় ট্রাক চাপায় নানি-নাতনি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২টার দিকে। নিহতরা হলেন- নানি মনোজা বেগম (৪৫) এবং নাতনি শিশু সাদিয়া (২)। মনোজা নড়াইল সদর থানার বাগডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং নাতনি সাদিয়া একই থানার চারিখাদা গ্রামের মশিউর রহমানের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় কালনাঘাটগামী ট্রাক একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই ...
রূপা ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য প্রদানের মধ্যে দিয়ে এ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের পর্ব শেষ হলো। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া সাক্ষ্যগ্রহণ করেন। পরে আদালতের বিচার আগামী ...
জাতীয় পরিচয়পত্রে যুক্ত হচ্ছে শিক্ষাগত যোগ্যতা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রে শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। সেই সঙ্গে পরিচয়পত্রে নতুন করে স্থানান্তরও সংযুক্ত করা হবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সিআরভিএস আন্তর্জাতিক সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। তিনি বলেন, এতদিন জাতীয় পরিচয়পত্রে ৬টি বিষয় উল্লেখ থাকতো। এখন আমরা নতুন করে শিক্ষাগত যোগ্যতা ও স্থানান্তর সংযুক্ত করার উদ্যোগ নিয়েছি। ‘সিআরভিএস বিষয়ক আন্তর্জাতিক ...
বিশ্ব রেকর্ড গড়লেন তামিম
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেই ৮৪ রানের ইনিংস খেলেছেন তামিম। প্রথমবার অপরাজিত থাকলেও দ্বিতীয় ম্যাচে আউট হয়ে যান এই বাঁহাতি ওপেনার। তবে পরের ইনিংসটি একটা বিশ্ব রেকর্ডের খুব কাছে নিয়ে যায় তাকে। সেটা ওয়ানডেতে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের। এই রেকর্ডটির মালিক ছিলেন সাবেক লঙ্কান ওপেনার কিংবদন্তি বিস্ফোরক ব্যাটসম্যান সনাথ জয়াসুরিয়া। তাকে টপকে শীর্ষে উঠে যেতে এদিন মিরপুরে তামিমের প্রয়োজন ছিল ...
খালেদা জিয়ার মামলা :হঠাৎ কোর্ট বসার সময় পেছালো ৩ ঘন্টা
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুই মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে আদালতে উপস্থিত হন। পূর্বের ঘোষণা অনুয়ায়ী আজ বেলা ১১টায় তার দুই মামলার বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তিনি সকালে আদালতে এসে জানতে পারেন আজ আদালত বসবে দুপুর ২টায়। আদালতের পেশকার বলেন, গত বছর যেসব আইনজীবী মারা গেছেন তাদের স্মরণসভা ...
শব্দদূষণ: ঢাকাবাসী কানে কম শুনবে এক তৃতীয়াংশ
স্বাস্থ্য ডেস্ক: রাজধানী ঢাকায় নির্ধারিত মানদণ্ডের চেয়ে গড়ে প্রায় দেড় গুণ বেশি শব্দদূষণ হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, শব্দদূষণের কারণে আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকার মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ কানে কম শুনবে। ঢাকায় শব্দদূষণের মূলে রয়েছে যানবাহন ও হর্নের শব্দ। তবে উচ্চ শব্দে মাইক বা সাউন্ড সিস্টেমে গান বাজানো, টাইলস লাগানো ও ড্রিল মেশিনের কারণেও তীব্র শব্দদূষণ হচ্ছে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর