১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৫

ব্রেকিং নিউজ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাশরাফিদের সঙ্গী হবে কে?

স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচ জিতেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায় টাইগারদের। তাই গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ হয়ে যায় লাল-সবুজের দলের জন্য। এখন প্রশ্ন, ফাইনালে কোন দলকে সঙ্গী হিসেবে পাবেন মাশরাফিবাহিনী- শ্রীলঙ্কা, না জিম্বাবুয়ে? অবশ্য এর জন্য অপেক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচের ফলের দিকে। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জিতে বাংলাদেশ শ্রীলঙ্কার জন্য ...

সরকার ঢাবিকে ডাকাতদের গ্রামে পরিণত করেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক: সরকার ছাত্রলীগকে ডাকাত আর ঢাকা বিশ্ববিদ্যায়কে ডাকাতদের গ্রামে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আর বেশি দূরে নয় সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। অত্যাচার ...

হামলার প্রতিবাদে ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানকে লাঞ্ছিত ও তার কার্যালয়ের তালা ভাঙচুর করার প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ করছেন। এদিকে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীরা আজ দুপুর ১২ টার দিকে প্রেস কনফারেন্স করবেন বলে জানিয়েছে। ৭ কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নিপীড়নের বিচার চাওয়া শিক্ষার্থীদের ওপর ...

আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবাষিকী আজ বুধবার। দিনটি উপলক্ষে জিয়া পরিবার, বিএনপি ও আরাফাত রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে দিনব্যাপী আলোচনাসভা, দোয়া, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি দেশের গণআন্দোলনের ...

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে ১৩ বল ও ৩ উইকেট হাতে রেখে প্রোটিয়াদের হারিয়ে দিয়েছে তারা। লো-স্কোরিং এই ম্যাচে দুই দলের বোলারদের দাপট ছিল চোখে পরার মত। টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ১৮৯ রান। জবাবে ৭ উইকেট হারিয়ে ৪৭.৫ ...

আইএমএফ সূচকে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গত বছরের সমন্বিত উন্নয়ন সূচকে (আইডিআই) বাংলাদেশ শীর্ষ ৪০টি দেশের মধ্যে উঠে এসেছে। প্রধান অর্থনৈতিক সূচকে বাংলাদেশ স্থিতিশীল এবং মানসম্মত উন্নয়ন করেছে। এই সূচকে নির্দিষ্টভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানগত অবস্থান প্রতিফলিত হয়। আইএমএফ-এর বার্ষিক সূচকে উদীয়মান অর্থনীতির ৭৪টি দেশের মধ্যে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকে পেছনে ফেলেছে। সূচকে বাংলাদেশের অবস্থান ৩৪তম। এই সূচকে ...

ভারতীয় জাল রুপি তৈরির মাষ্টারমাইন্ড দারুজ্জামানকে আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা থেকে ভারতীয় জাল রুপি তৈরির মাষ্টারমাইন্ড দারুজ্জামানকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মহানগর গোয়েন্দা (ডিবি) টিম। মঙ্গলবার দিবাগত রাতে ডিবি উত্তর বিভাগের এক অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল রুপি ও জাল রুপি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এক ক্ষুদে বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি ...

রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাসের তীব্র সঙ্কট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাসের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী গরমকালেই অনেক সময় গ্যাসের সরবরাহ ব্যাহত হয়, আর এখন শীতের কারণে চাহিদা অনেক বৃদ্ধি পাওয়ায় এ সঙ্কট আরও তীব্রতর হয়ে দেখা দিয়েছে। ফলে রাজধানীর অনেক এলাকাতেই গ্যাসের সঙ্কট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু এলাকায় গ্যাস থাকলেও চাপ কম থাকায় চুলা জ্বলে টিমটিম করে। চাহিদার তুলনায় ...

আজ ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস। ঊনসত্তরের অগ্নিঝরা এ দিনে দেশের ছাত্র-জনতা অকাতরে বুকের রক্ত দিয়ে গণমানুষের স্বাধিকার আদায়ের সংগ্রামে এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন। শহর থেকে গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলে সেদিন লাখো কোটি মানুষের গগনবিদারী আওয়াজে ধ্বনিত হয় ‘১১ দফা’ আনতে হবে। মৃত্যুঞ্জয়ী মানুষের চোখেমুখে ছিল মুক্তির প্রত্যাশা। পথে পথে ছিল মিছিল। ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত উত্তাল দিনগুলোতে স্বৈরাচারী ...

আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা দেড় লাখ মে. টন বাড়িয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আরও দেড় লাখ মে. টন বাড়িয়েছে সরকার। এবার মোট সাড়ে চার লাখ টন আমন চাল কিনবে সরকার। বর্ধিত চাল সংগ্রহের জন্য খাদ্য অধিদফতর থেকে ইতোমধ্যে ৭ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। এর আগে গত বছরের ৩০ নভেম্বর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় ৩৯ টাকা ...