১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৯

ব্রেকিং নিউজ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত .

দৈনিক দেশজনতা ডেস্ক: মালয়েশিয়ার নেগারি প্রদেশের সড়ক দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশিসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। রেমবাউ এলাকায় মঙ্গলবার ভোর চারটার দিকে একটি বাস ও লরির সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় দমকল বাহিনী জানায়, একটি জরুরী ফোনে তারা বিষয়টি জানতে পারে এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের বাস থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের ...

সেন্টমার্টিনে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক: সেন্টমার্টিনের বঙ্গোপসাগরে পাচারকালে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশীদ। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সদর দফতরের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ জানান, বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের দক্ষিণ পূর্ব পয়েন্ট দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১ হাজার একশ’ বাড়িঘর, ভবন ও সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে। বুধবার দেশটির এক কর্মকর্তা একথা জানান। আতঙ্কিত বেশ কিছু মানুষকে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, জাকার্তার বানতেন প্রদেশ ও পশ্চিম জাভা প্রদেশে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তিনি আরো জানান, বাতেন প্রদেশের লেবাক জেলা সবচেয়ে বেশি ...

কুমিল্লায় ২ ভাই খুনে একজনের ফাঁসি

কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লায় মাত্র ১০০ টাকা চুরির ঘটনায় দুই ভাইকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ ফরিদ নামে এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত। বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ ফরিদ (২৮) জেলার নাঙ্গলকোট উপজেলার হেসিয়ারা গ্রামের আবুল হাসেমের ছেলে। মামলার অভিযোগ সূত্রে জানা ...

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ৭জনের ফাঁসির অাদেশ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক হত্যা মামলায় ৭জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালত এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামিরা সবাই পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মর্তুজ মিয়া, ফয়ছল মিয়া, ফজলু মিয়া, ময়নুল মিয়া, শিফা বেগম, সুন্দর মিয়া ও বশির মিয়া। মামলার বিবরণে জানা যায়, ওই ...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বুধবার জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকেদের একথা জানান। সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির ১৮ থেকে ২০ তারিখের মধ্যে যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩৪৮ জন এমপি ভোট দেবেন। ...

টঙ্গী ঈদগাহ মাঠে পূজা উদযাপন এলাকায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পূজা উদযাপনসহ বিভিন্ন অনৈসলামিক কাজ করায় এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গত সোমবার ঈদগাহ মাঠটিতে স্বরস্বতি পূজা উদযাপন করে স্থানীয় হিন্দু সম্প্রদায়। ঈদগাহ মাঠে পূজা উদযাপনকে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের উস্কানি হিসেবে দেখছেন এলাকাবাসী। দেশের শ্বাশত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে বলে এলাকার আলেমরা অভিযোগ করেছেন। এলাকার ...

জুবায়ের হত্যায় ৫ জনের ফাঁসি বহাল

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। আজ বুধবার হাইকোর্টে ডেথ রেফারেন্সের রায় পড়া শেষে এ রায় দেন। এর আগে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বিচারপতি ভবানী প্রসাদ সিংহের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রায় পড়া শুরু হয়। বেঞ্চের আরেক বিচারপতি মোস্তফা জামান ইসলাম ছুটিতে থাকায় দিন ধার্য ...

ভিসিকে উদ্ধার না করলে জীবনহানির আশঙ্কা ছিল: কাদের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রলীগ উদ্ধার না করলে তার জীবনহানির আশঙ্কা ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। কাদের বলেন, গতকাল মঙ্গলবার আন্দোলনকারীরা জোর করে ভিসির অফিসে প্রবেশ করে। এসময় ছাত্রলীগ তাকে উদ্ধার না করলে তার জীবনহানির আশঙ্কা ...

সারাদেশে ২৯ জানুয়ারি ছাত্রজোটের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের কার্যালয়ে ‘নিপীড়নবিরোধী’ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। আগামী ২৯ জানুয়ারি এ ছাত্র ধর্মঘট পালন করা হবে। বুধবার দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করে বাম ছাত্র সংগঠনগুলোর জোটটির নেতারা। এর আগে মঙ্গলবার দুপুর থেকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ...