নিজস্ব প্রতিবেদক: আমার আর নির্বাচন করার ইচ্ছে নেই। নির্বাচন করার বয়সও আমার নেই। আর যদি প্রধানমন্ত্রী নির্বাচন করতে নির্দেশ দেন তাহলে হয়তো নির্বাচন করতে পারি। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ আয়োজিত সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল থেকে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনের প্রচার শুরু করবেন। এর আগে তিনি আমাকে কী ...
ব্রেকিং নিউজ
ট্রাম্পের প্রেসিডেন্ট পদ ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আঁতাতের বিষয়ের তদন্ত এখন তাঁকে ঘিরেই আবর্তিত হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্ভাব্য আঁতাতের ঘটনা খতিয়ে দেখতে নিযুক্ত বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদ একটি সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা অনেকের। সর্বশেষ মঙ্গলবারের খবর হচ্ছে, ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ...
আদালতে বেগম খালেদা জিয়ার যুক্তিতর্ক চলছে
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ১১ টা ৪০ মিনিটে তিনি পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে পৌঁছান। এর আগে ওই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ওই মামলার আসামি সালিমুল হকের পক্ষে ...
বন্যায় ভাসছে প্যারাগুয়ের রাজধানী
আন্তর্জাতিক ডেস্ক: প্যারাগুয়ের রাজধানী অসানসিওনে কর্তৃপক্ষ বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্যারাগুয়ে রিভারের বাঁধ ভেঙে যাওয়ার কারণে কমপক্ষে ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ার এক মাস পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। খবর এএফপির। খবরে বলা হয়, অসময়ে এ ব্যাপক বন্যার কারণে বাঁধ ভেঙে যাওয়ায় এর পার্শ্ববর্তী অনেক ঘরবাড়ি ভেসে যায়। রাজধানীর লোকসংখ্যা প্রায় পাঁচ লাখ হলেও সেখানের মেট্রো ...
দেশের সর্ববৃহৎ ইপিজেডের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক: সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করল দেশের সবচেয়ে বড় রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল- বেপজা অর্থনৈতিক অঞ্চল। চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এক হাজার ১৫০ একর জমিতে এ প্রকল্প গড়ে উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্প উদ্বোধন করেন। এ সময় তিনি স্থানীয় সাংসদ এবং গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ ...
চার দিনব্যাপী গার্মেন্ট পণ্য সংশ্লিষ্ট প্রদর্শনী শুরু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে চার দিনব্যাপী গার্মেন্ট পণ্য সংশ্লিষ্ট প্রদর্শনী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন। গার্মেন্টস এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফেচারাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এ প্রদর্শনীর আয়োজন করেছে। দেশের পোশাক খাতের উন্নয়নে প্রদর্শনীকে চার ভাগে ভাগ করা হয়েছে। মেশিনারি, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস, গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ও প্রিন্টিং মেশিনারিজ অ্যান্ড টেকনোলজি ফর ...
গহীন জঙ্গলে আটক রেখে মুক্তিপণ চক্রের মূলহোতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: গহীন জঙ্গলে আটক রেখে মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ আন্তঃজেলা অপহরণকারী চক্রের মূলহোতা শফিকুল ইসলাম ওরফে শামছুল হক ওরফে বাবুল ওরফে মলম বাবু ওরফে ডাকাত লিতুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই ঢাকা মেট্রোর একটি বিশেষ টিম মঙ্গলবার রাতে মিরপুর থানাধীন এফ ব্লকের ১নং সড়কের ৪নং বাসা থেকে তাকে আটক করে। পিবিআই ঢাকা মেট্রোর ...
আজ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশন (ইসি) এ তফসিল ঘোষণা করবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৮ থেকে ২০ তারিখের মধ্যে যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৮ জন। সংসদ সদস্য ৩৫০ জন হলেও মৃত্যুজনিত কারণে দুটি আসন শূন্য রয়েছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ...
আজও আদালতে যাবেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজও (২৫ জানুয়ারি, বৃহস্পতিবার) বিশেষ আদালতে উপস্থিত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ...
ম্যারাডোনার চেয়ে লিওনেল মেসি অনেক বড় খেলোয়াড় : মাক্রি
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান মাক্রি বলেছেন, ডিয়েগো ম্যারাডোনার চেয়ে লিওনেল মেসি অনেক বড় খেলোয়াড়! তবে এর চেয়েও দামি একটা কথা তিনি বলেছেন। ৩২ বছর ধরে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা। এটিকে দেশের মানুষ কলঙ্ক ভাবে। মাক্রি এর সঙ্গে একমত নন। ম্যারাডোনার চেয়ে মেসি সেরা, এ কথা বলার মতো লোকের অভাব নেই আর্জেন্টিনায়। কিন্তু এর বিরুদ্ধ মতও আছে। বিশেষ করে মেসি যখন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর