১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৬

ব্রেকিং নিউজ

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মাধ্যমে বিদেশে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে বেসরকারিখাতের এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে ৪ টার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এম ওয়াহিদুল হক ছাড়াও ওই ব্যাংকের হেড অব ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল এবং ব্যবসায়ী মো. সাইফুল হককে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য ...

ফের দাম বাড়ল স্বর্ণের

নিজস্ব প্রতিবেদক: ভরিতে ১ হাজার ৫০০ টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫২ হাজার ২৩৮ টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। বাজুস সভাপতি গঙ্গা চরণ মালাকার বলেন, ‘ডলারের দামের কারণে স্বর্ণের দাম বাড়াতে হয়েছে।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে ...

ঠাকুরগাঁওয়ে মৃত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ চুরির দায়ে আটক ৩

ঠাকুরগাঁও প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে এক ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ ও কাফনের কাপড় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে শহরের হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা বারেক মিয়া (১০৫) শনিবার বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত ওই ব্যক্তির দাফন শহরের মুন্সিপাড়া গোরস্থানে করা হয়। পরিবারের লোকজন ওই বৃদ্ধের লাশ কয়েক দিন ধরে ...

৪০টি স্বর্ণের বার সহ শাহজালালে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪০টি স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। স্বর্ণ পাচারে জড়িত থাকায় বিমানের এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে। ওই পরিচ্ছন্নতা কর্মীর নাম মোস্তফা কামাল। ঢাকা কাস্টম হাউস প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার (এসি) মো. সাইদ্লু ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ...

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। সংসদ সদস্যরা ভোট নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এদিন বেলা দুইটায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রেস বিফ্রিং করে এই তফসিল ঘোষণা করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র ...

২৩ দিনে রংপুর মেডিকেলে দগ্ধ ২৭জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৩ দিনে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্থানে শীতে আগুন পোহাতে গিয়ে তারা দগ্ধ হয়েছিলেন। এর মধ্যে বুধবার ২জন মারা গেছেন। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন আরো ৫৬ জন নারী ও পুরুষ। এদের মধ্যে ১০জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। ...

সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেনের নিম্নমুখী প্রবণতায়ও বেড়েছে সূচক। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার সংখ্যায় লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনশেষে সিএসইর সার্বিক মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ৮.১৪ পয়েন্ট বেড়েছে। ডিএসই ও সিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর ...

দাপট দেখাবেন না, ক্ষমতা চিরদিন থাকে না: কাদের

নিজস্ব প্রতিবেদক: দলীয় নেতা-কর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের স্মরণ করিয়ে দিয়েছে যে, ক্ষমতা চিরদিন থাকে না। জনগণের কাছে গিয়ে, তাদেরকে ভালোবেসে রাজনীতি করার তাগিদও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা পারিষদ মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় নেতাকর্মীদের কাদের বলেন, ‘বিলবোর্ডে ছবি দিলে নেতা হওয়া যায় না। ...

খালেদা জিয়ার মামলার রায় ৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন। এদিন জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুই মামলায় ...

খালেদা জিয়ার মামলার রায় কি পূর্বেই নির্ধারিত: প্রশ্ন ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার মামলার রায় কি পূর্বেই নির্ধারিত এমন প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত কয়েক দিনে সরকারের মন্ত্রী, জাতীয় পার্টির সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও সরকারের বিশেষ দূত হোসেইন মোহাম্মদ এরশাদের বক্তব্যেও মনে হচ্ছে এই সরকার পূর্বেই রায় লিখে রেখেছে? কারণ তারা বলছেন, অল্প কিছুদিনের মধ্যেই বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হবে। তাতে ...