১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

ব্রেকিং নিউজ

উসমানিয়া গ্লাস বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষ ছিল উসমানিয়া গ্লাস। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে। অপরদিকে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় অনেক বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন খুব বড় অঙ্কের হয়নি। সপ্তাহজুড়ে (২১ থেকে ২৫ জানুয়ারি) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৭ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে ...

আগামী ৮ ফেব্রুয়ারি ফয়সালার দিন : দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার দিনকে (আগামী ৮ ফেব্রুয়ারি) ফয়সালার দিন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ওই দিন বিএনপির চেয়ারপারসনের গায়ে যদি ফুলের আঁচড়ও পড়ে বাংলাদেশের মানুষ গর্জে উঠবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং এরশাদ বেগম জিয়াকে জেলে পাঠাতে চান দেশবাসী সেটা জানে। তাদের এই আক্রোশ দেশবাসী মানবে না। রাস্তায় কে নামলো কে নামলো ...

ঢাকায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আসছেন আগামীকাল

  নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ঢাকায় আসছেন আগামীকাল শনিবার। ২৪ ঘণ্টারও কম সময়ের এ দ্বিপক্ষীয় সফর শেষে পরদিন (রোববার) তার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। জানা গেছে, শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় পৌঁছবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন ...

শব্দ দূষণ প্রতিরোধে আইন বাস্তবায়নের দাবি : পরিবেশবাদী সংগঠন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে শব্দ দূষণ এখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। তাই এটিকে এখন ‘শব্দ সন্ত্রাস’ উল্লেখ করে শব্দ দূষণ প্রতিরোধ আইন বাস্তয়ানসহ ১৩ দফা দাবি জানিয়েছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শব্দ দূষণ এখন জীবন বিনাশী শব্দ সন্ত্রাস; গভীর সংকটে আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্য, সমাধানের উপায় কী’? শীর্ষক আলোচনা সভা থেকে এসব দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ ...

খালেদার জিয়ার রায় নিয়ে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ওই রায়কে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ...

স্ত্রীকে হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামীকে খালাস দিয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত বগুড়ার কামরুন্নাহার লাকী হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একমাত্র আসামি নিহতের স্বামী রফিকুল ইসলাম বুলবুলকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রফিকুল ইসলাম বিচারের শুরু থেকেই পলাতক। তিনি সিঙ্গাপুরে থাকেন বলে জানা গেছে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল, ...

জুলিয়ান অ্যাসাঞ্জের শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’

আন্তর্জাতিক ডেস্ক: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ শারীরিক ও মানসিকভাবে ‘আশঙ্কাজনক’ অবস্থায় আছেন। সম্প্রতি তার শারীরিক ও মানসিক অবস্থা পরীক্ষার পর এমনটাই দাবি করেছেন চিকিৎসকরা। তাদের ধারণা, লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে অনেকদিন ধরে অবরুদ্ধ থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন।  সুইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। তবে ধর্ষণের অভিযোগ বরাবরই ...

ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২

রংপুর প্রতিবেদক: ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আলু বোঝাই একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক হযরত আলী হারুন ও আরোহী খোরশেদ আলম বিপ্লব নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জুনদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ নিহত হযরত আলী হারুন গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা গ্রামের আজিজ আলীর ছেলে ও খোরশেদ আলম বিপ্লব গোবিন্দগঞ্জ উপজেলার ...

টেস্টে নতুন মুখ নাইম

স্পোর্টস ডেস্ক:  ত্রিদেশীয় সিরিজ শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের এ সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অফস্পিনার নাঈম হাসান। ১৭ বছর বয়সী এই ডানহাতি স্পিনার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে আছেন। এইদকে দক্ষিণ আফ্রিকা সফরের ...

নওগাঁয় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

নওগাঁ প্রতিবেদক: নওগাঁয় আঞ্চলিক ইজতেমায় আব্দুল গনি (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। নওগাঁ সদর মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আব্দুল গনি নামের ওই ব্যক্তি এশার নামাজের ওজু করার জন্য ওজুখানায় যান। ওজু করে ফেরার সময় পরে গেলে সেখানেই তার মুত্যু হয়। তিন দিনব্যাপী নওগাঁয় এই ইজতেমা শুরু হয়েছে ...