১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৯

ব্রেকিং নিউজ

অপরাধী হলে তাদের অবশ্যই শাস্তি হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা-কর্মচারী অপরাধী হলে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। সোমবার দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘নিশ্চয় কিছু না কিছু ঘটেছে। অপরাধের সঙ্গে জড়িত না থাকলে তাদের দু’জনকে আইনশৃঙ্খলা বাহিনী কেন গ্রেফতার করতে যাবেন?’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মন্ত্রী, কর্মকর্তা-কর্মচারী ...

ইডেনছাত্রী মিতার জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে প্রেমিককে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের মামলায় ইডেন কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন মিতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম একেএম মইনুদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে মিতার জামিন চেয়ে তার আইনজীবী নজরুল ইসলাম বলেন, ‘মিতা যা করেছে, সেটি সেলফ ডিফেন্স। আল আমিন (প্রেমিক) মিতার পূর্বপরিচিত। নিজেকে রক্ষার জন্যই এটা করেছেন তিনি। কারণ, অনেক দিন ...

সুনির্দিষ্ট অভিযোগেই নিখোঁজ তিনজন গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ নিখোঁজ হওয়া তিনজনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান মন্ত্রী। সোমবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। এর মন্ত্রী রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেন। গতকাল রবিবার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ তিন দিনে ...

হো‌টেল কক্ষ থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীতে আবাসিক হোটেল থেকে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে হোটেল নগরীর সোবহানীঘাটের হোটেল মেহেরপুরের দ্বিতীয় তলার ২০৬ নং কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা স্বামী-স্ত্রী পরিচয়ে সকালে হোটেলে উঠেছে বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানিয়েছেন, নিহত তরুণীর নাম রুমি পাল ও তরুণের নাম ...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৯

দৈনিক দেশজনতা ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নয় বিদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দেশটির আল-বাহা প্রদেশের পার্বত্য এলাকায় বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।দেশটির গণমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। খবর অনুযায়ী, নিহত তিন বাংলাদেশি হলেন-মালাম মিয়া, আলম শাহ মিয়া ও সাইফুল ইসলাম আবু বাশির। এ ছাড়া নিহতদের মধ্যে ...

দখলদার ইহুদিদের ফিলিস্তিনি শিশুদের স্কুলে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলিরা এবার ফিলিস্তিনি শিশুদের স্কুলে হামলা চালিয়েছে। সম্প্রতি বেথলেহেমের পাশের তামুর গ্রামের পার্শ্ববর্তী এলাকার এক স্কুলে এ হামলার ঘটনা ঘটে। খবর মিডলইস্টমনিটরের। অবৈধ বসতি স্থাপনের বিরোধী ফিলিস্তিনি কমিটির সদস্য হাসান ব্রেজিয়া বলেন, ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল এ হামলার সঙ্গে জড়িত। তারা স্কুলটিতে হামলা চালিয়ে দরজা ও আসবাবপত্রসহ নানান ক্ষতি করেছে। খবর শুনে স্থানীয় ফিলিস্তিনিরা ...

ব্যাংক পরীক্ষায় ডিজিটাল অনিয়ম

নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের পরীক্ষায় ডিজিটাল অনিয়মের জন্য পাঁচ পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়েছে। শনিবার বিকেলে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শনিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে মোট ৬ হাজার ১২৮ জন প্রার্থী অংশ নেয়। এ সময় তিতুমীর কলেজ কেন্দ্র থেকে ২ ...

যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের অর্থায়নে ভোট আজ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা ফেডারেল সরকারের অর্থায়ন বিষয়ে সোমবার ভোটের সময় ঘোষণা করেছেন। গত শনিবার তিনি এ ঘোষণা দেন। গত শুক্রবার রাতের মধ্যে সরকারের বিভিন্ন সেবা সচল রাখার জন্য প্রয়োজনীয় স্বল্প মেয়াদী তহবিলের ব্যাপারে আইনপ্রণেতারা একমত হতে ব্যর্থ হয়ে পরস্পরকে দোষারোপ করছেন। এদিকে বিলটি পাশ না হওয়ায় ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ করে দিতে হচ্ছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ...

ট্রাম্পের বিরুদ্ধে আবারও রাস্তায় নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: রাজকোষে তালা। এদিকে বছর ঘুরতে না ঘুরতেই আবার মিছিল। মিছিলের মুখ সেই মেয়েরাই। সম্ভ্রম আদায় নয়, লড়াইটা বরং তা ছিনিয়ে নেওয়ার। স্লোগান উঠল নারীর ক্ষমতায়ন আর অধিকার রক্ষার দাবিতেও। লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে নিউইয়র্ক, ফিলাডেলফিয়া— শনিবার দিনভর দেশের অন্তত ২০০টি শহরে ফের স্লোগান উঠল আদতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই বিরুদ্ধে। ‘নয়া প্রেসিডেন্টের হাতে আমেরিকা নিরাপদ নয়’— এমন একটা ...

সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে তিন দিনের ধর্মঘট। জাতীয়করণ আন্দোলনকে চাঙা করতে রোববার থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। দেশের সব জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচি চলবে মঙ্গলবার পর্যন্ত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে অংশ নিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক নেতারা। ফলে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ঢাকামুখী হচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। গত কয়েকদিন ধরে টানা ...