আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর দু’টি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলের সেন্ট ত্রোপেজ শহরের কাছের কারসিস হ্রদে ওই হেলিকপ্টার দু’টি বিধ্বস্ত হয়েছে।
উদ্ধারকারীরা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। আরেকজন আরোহীর খোঁজে তল্লাশি শুরু করেছেন তারা।
তবে ঠিক কী কারণে হেলিকপ্টার দু’টি বিধ্বস্ত হয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। দেশটির কর্মকর্তারা বলছেন, দুটি হেলিকপ্টারই সামরিক ফ্লাইং স্কুল ইয়ালাতের।
সেই স্কুলটি সেনাবাহিনীর পাইলটদের প্রশিক্ষণ ও অন্যান্য সামরিক সেবা দেয়। বিবিসি
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

