নিজস্ব প্রতিবেদক: প্রশ্নপত্র ফাঁসরোধে ব্যর্থতার জন শিক্ষামন্ত্রী নুরুল ইসলামে নাহিদের পদত্যাগের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু। সোমবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন সরকারের শরিক জাতীয় পার্টির সাবেক এ মহাসচিব। তার বক্তব্য শেষে ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া বলেন, নিশ্চয় প্রধানমন্ত্রী বিষয়টি শুনেছেন, তিনি তার বিবেক-বিচেনায় জাতির স্বার্থে যতটুকু করা ...
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক
লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন, রামগতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব, সদর উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, বাংঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন ...
মাহবুব উদ্দিন খোকন ও শওকত মাহমুদের আগাম জামিন
নিজস্ব প্রতিবেদক: আসামি ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় দায়ের করা ৩ মামলায় সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানী করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানী ...
বিক্ষোভের মুখেই পদত্যাগ করলেন আইইউটির ভিসি
নিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিক্ষোভের ১৪ দিনের মাথায় পদত্যাগ করলেন উপাচার্য ড. মুনাজ আহমেদ নূর। আজ সোমবার তিনি পদত্যাগ করেছেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পরিচালিত আইইউটিতে গত ২৩ জানুয়ারি থেকে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে বিক্ষোভ শুরু ...
সুনামগঞ্জে ৬০ বস্তা চালসহ আটক ২
সুনামগঞ্জ প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারের সদর ইউনিয়নের ছাতক দোয়ারাবাজার সড়কের ডিগ্রি কলেজের সামনে থেকে সরকারি খাদ্যগুদামের ৬০ বস্তা চালসহ দুই পিকআপ ভ্যান চালককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মো. রিপন মিয়া ও মো শাহেদ আলী। পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার বেলা দেড়টায় দোয়ারাবাজার উপজেলা খাদ্যগুদাম থেকে দুই পিকআপ ভ্যানে করে ৬০ বস্তা চাল নিয়ে ছাতক উপজেলার উদ্দেশে রওয়ানা হয়। খাদ্যগুদাম থেকে ...
সিলেটে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেটে পৌঁছেছেন। আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি সিলেট সার্কিট হাউসে এসে পৌঁছেন। নগরীর হুমায়ূন রশীদ চত্বর মেন্দিবাগ হয়ে নগরীতে প্রবেশ করে বেগম খালেদার জিয়ার গাড়ি বহর। এ সময় সার্কিট হাউসে সামনে জড়ো হওয়া হাজারো নেতাকর্মী তাকে শ্লোগান দিয়ে স্বাগত জানান। ...
না.গঞ্জে ৫ শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরসহ দলটির পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করে পাঁচ থানায় পৃথক ছয়টি মামলা দায়ের হয়েছে। বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে আজ সোমবার দুপুর পর্যন্ত পুলিশ বাদী হয়ে এ মামলাগুলো করে। রূপগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন জানান, উপজেলার কাঞ্চন বালুর মাঠ এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় পুলিশ অভিযান চালালে ...
ধর্মঘটে অচল ভোমরা স্থলবন্দর
নিজস্ব প্রতিবেদক: ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। সোমবার দুপুর ২টা পর্যন্ত বন্দরে কোন পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক পত্র পাঠানো হয়েছে তাদের। লিখিত পত্রে ...
এবার ইংরেজিরও প্রশ্ন ফাঁস
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিরতিহীনভাবে প্রশ্নফাঁসের তালিকায় বাংলা প্রথম ও দ্বিতীয়পত্রের পর এবার ইংরেজি প্রথমপত্রও যুক্ত হয়েছে। ইংরেজি প্রথমপত্রের ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষা হওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে। সোমবার পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা আগে সকাল ৮টা ৪ মিনিটে হোয়াসটঅ্যাপের একটি গ্রুপে ইংরেজি প্রথমপত্রের প্রশ্ন ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়া ইংরেজি প্রথমপত্রের ‘ক’ সেটের প্রশ্নের সঙ্গে ...
খালেদা জিয়ার আগমনের আগে সিলেটে আটক ৩৭
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেট আগমনের আগে পুলিশি অভিযানে বিএনপি ও ছাত্রদলের ৩৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের অভিযানে পুলিশ ২৮ জন ও মহানগর পুলিশ নয়জনকে আটক করেছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার জানান, আটকদের মধ্যে বিশ্বনাথে চারজন, কানাইঘাটে চারজন, গোলাপগঞ্জে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর