নিজস্ব প্রতিবেদক: এবারের অমর একুশে বইমেলায় রেকর্ড সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল শুক্রবার। মেলায় গত ৮ দিনের থেকে সর্বোচ্চ উপস্থিতি লক্ষ্য করা গেছে। গতকাল যেন জনশূন্য মেলা দেখতে হয়েছে প্রকাশকদের। অলস সময় পার করেছেন বিক্রয়কর্মীরা। হতাশ ছিলেন প্রকাশকরাও। কিন্তু আজ বিকেলে হাজার হাজার দর্শনার্থীদের ঢল নামে বইমেলায়। জানতে চাইলে চিলড্রেন্স বুকস কর্ণারের স্বত্বাধিকারী জুগল সরকার বলেন, ‘দর্শনার্থী বেড়েছে। বেচাকেনাও খারাপ না।’ ...
ব্রেকিং নিউজ
৫ দিনের রিমান্ডে শিমুল বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ খানার উপ-পরিদর্শক মাহবুব আলম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ...
‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যানকে আজীবন সম্মাননা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিতর্ক আন্দোলনের পথিকৃত হিসেবে বিশেষ অবদানের জন্য ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে আজীবন সম্মাননা প্রদান করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে এই আজীবন সম্মাননা পদক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ...
কারাগারে খালেদা জিয়াকে দেখে এলেন স্বজনরা
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ভাইবোনসহ পরিবারের চার সদস্য। তারা ৪৫-৫০ মিনিটের মতো খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন বলে কারা সূত্রে জানা গেছে। শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভীক এস্কান্দার। ৫টা ৫ ...
বিএনপির বিক্ষোভ মিছিল শেষে আটক ৩
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর শুরু হওয়া এই মিছিলের অগ্রভাগে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। মিছিলটি পল্টন মোড় হয়ে বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে যায়। তখন নয়াপল্টন থেকে ...
শ্রীলঙ্কার ৩১২ রানের লিড
স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আজ ও বোলারদের আধিপত্য বজায় রয়েছে। এদিন পতন হয়েছে ১৪টি উইকেট। আগের দিনের চার উইকেটে ৫৬ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের প্রথম ইনিংস এদিন গুটিয়ে গেছে ১১০ রানে। প্রথম ইনিংসে ২২২ রান করা শ্রীলঙ্কা তাই লিড পায় ১১২ রানের। সেখান দ্বিতীয় ইনিংস শুরু করে ৮ উইকেটে ২০০ রান নিয়ে দিনশেষ করেছে শ্রীলঙ্কা। তাই ...
সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ২২০
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ইস্টার্ন ঘৌতায় দেশটির সরকারি বাহিনীর ৪ দিনের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলেও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন জোট জানায়, সেখানে সরকারপন্থী কমপক্ষে ১শ যোদ্ধা নিহত হয়েছে। জোটের কুর্দি মিত্রদের ওপর চালানো হামলা প্রতিহত করতে গেলে তারা প্রাণ হারায়। ফলে দেখা যাচ্ছে, ওয়াশিংটন ও দামেস্কের ...
খালেদা জিয়াকে কারাগারে ঢুকিয়ে প্রধানমন্ত্রীর আত্মতৃপ্তি : রিজভী
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীদের বক্তব্যের সঙ্গে বিচারকের রায় হুবহু মিলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘রায়ের পর প্রধানমন্ত্রীর উল্লাসই প্রমাণ করে, এটি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েসি রায়।’ শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে জনসভায় দাম্ভিকতা দেখিয়ে বললেন- কোথায় আজ বেগম ...
খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করবে আজ
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুর দুইটার পরে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে এই সাক্ষাৎ করবেন পরিবারের সদস্যরা। তবে কতজন দেখা করার সুযোগ পাচ্ছেন, তা জানা যায়নি। ঢাকার জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, ‘শুক্রবার বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা দেখা করার আবেদন করেন। দুপুরে ...
শাহজালাল বিমানবন্দরে ৬ কেজি সোনাসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: ব্লেজার, জুতা ও মোবাইল কাভারে বিশেষ কায়দায় আনা পাঁচ কেজি ৮শ’ গ্রাম (৩১টি বার) সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ফেনী ফুলগাজী থানার কেরামত আলী (৫৮) ও ঢাকার কদমতলীর লোকমান (৫৮)। তারা বিমানের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শাহজালালে অবতরণ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর