২৩শে এপ্রিল, ২০২৬ ইং | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৯

৫ দিনের রিমান্ডে শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ খানার উপ-পরিদর্শক মাহবুব আলম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে তার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সর্বশেষ মতিঝিল থানার একটি নাশকতার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৯, ২০১৮ ৮:৪৫ অপরাহ্ণ