১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৫

ব্রেকিং নিউজ

ঢাকায় ইরানি চলচ্চিত্র উৎসব ৯ ফেব্রুয়ারি শুরু

নিজস্ব প্রতিবেদক: ইরানের ইসলামি বিপ্লব বিজয়ের ৩৯তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে ৬ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব। এদিন বিকেলে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ইরানি চলচ্চিত্র ‘বডি গার্ড’। এছাড়া শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাধীনতা, জাতীয় সক্ষমতা ...

জামালপুরে এসএসসির প্রশ্ন ফাঁস : ৩ জন রিমান্ডে

জামালপুর প্রতিবেদক: জামালপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সাথে জড়িত এসএসসি পরীক্ষার্থী এহসানুল হক শান্ত (১৬), ইশতিয়াক মাহমুদ নিলয় (১৫) ও মোবারক আকন্দকে (১৬) চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক এ আদেশ দিয়েছেন। এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতারকৃত ১০ এসএসসি পরীক্ষার্থীকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ওই ...

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কাল ঢাকায় আসছেন

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দু’দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করাই তার এই সফরের লক্ষ্য। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে দশকেরও বেশি সময় ধরে চমৎকার কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ সাংবাদিকদের বলেন, ‘ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বাংলাদেশে আসছেন… এটি একটি দ্বিপাক্ষিক সফর।’ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরে যুক্তরাজ্যের ...

লক্ষ্মীপুরে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ: ১৫

লক্ষ্মীপুর প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার রায়ের পর লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শহরের গোডাউন রোডে এ ঘটনা ঘটে। এ সময় লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাস ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে ...

চীনে সুড়ঙ্গপথ ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলে নির্মাণাধীন নতুন একটি পাতালের কাছে সড়ক ধসে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ৩ জন হয়েছেন। এ সময় ৯ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আট লেনের সড়কে পাইপ ফেটে পানির তোড়ে ৩০ মিটারের একটি অংশ ধসে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। সড়েকের নিচেই একটি সুড়ঙ্গের নির্মাণকাজ ...

চার উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:  ঢাকায় টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে মাত্র ২২২ রানে অলআউট করে দিয়ে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ইনিংসে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি টাইগারদের। মাত্র ৪ রানেই স্বাগতিকরা হারিয়েছে দুই উইকেট। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর : ৫৬/৪। টস জিতে ব্যাট করতে নেমে আবদুর রাজ্জাক ও তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা; ...

গোপালগঞ্জে বাস চাপায় নিহত ৩

গোপালগঞ্জ প্রতিবেদক: গোপালগঞ্জে বাস চাপায় ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কাঠি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের  মাজেদ মোল্লার ছেলে ভ্যান চালক আবুল কালাম মোল্লা (৪৫), খানারপাড় গ্রামের জামাত মোল্লার ছেলে আল আমীন (৫০) ও একই উপজেলার গোলাবাড়িয়া গ্রামের হামিম। আহতদের গোপালগঞ্জ এবং কোটালীপাড়া উপজেলা  হাসপাতালে ভর্তি করা হয়েছে। ...

আপিলের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ঘোষিত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের নির্দেশ দিয়েছেন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে বেগম খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রায় ঘোষণার পর বেগম খালেদা জিয়া তার আইনজীবীদের সঙ্গে দেখা করে এ নির্দেশ দিয়েছেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা রায়ের সার্টিফায়েড কপি পেতে আবেদন করেছি। আগামী ...

কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাজার প্রতিবাদের আগামীকাল শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি। বৃহস্পতিবার রায়ের পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, ‘মিথ্যা মামলায় সাজার প্রতিবাদে আমরা আগামীকাল শুক্রবার বাদ জুমা বিক্ষোভ এবং শনিবার প্রতিবাদ কর্মসূচি পালন ...

এবার ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রও ফাঁস!!

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষার বাংলা ও ইংরেজি’র পর এবার ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রও ফাঁস হলো। এ নিয়ে টানা পাঁচটি পরীক্ষার প্রশ্নই ফাঁস হলো। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে ইসলাম ও নৈতিক শিক্ষার বহুনির্বাচনি অভীক্ষার ‘খ’ সেটের চাঁপা প্রশ্নপত্রটি পাওয়া যায়। যা অনুষ্ঠিত প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষাটি ...