নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা জন্য আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিন ধার্য রয়েছে। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন। রায় শোনার জন্য মামলার অন্যতম আসামি বেগম খালেদা জিয়া সকাল ১১টার দিকে আদালতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ...
ব্রেকিং নিউজ
সবার চোখ আদালতে, জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে আজ বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। দুদকের দায়ের করা এই মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান। দোষী সাব্যস্ত হলেই শাস্তি অনিবার্য। তাই রায় কী হয়, তা জানতে সবার চোখ এখন আদালতের দিকে। দণ্ড দিয়ে রায় হলে এর পরবর্তী অবস্থা কী ...
রংপুরে নামছে ৫ প্লাটুন বিজিবি
নিজস্ব প্রতিবেদক: রংপুরে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫ প্লাটুন বিজিবি মাঠে নামানো হচ্ছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টা থেকে বিজিবির এসব সদস্য মাঠে কাজ করবে। বৃহস্পতিবার রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এ কথা জানান। জেলা প্রশাসক জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ ...
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৪২০ যাত্রীর জরিমানা
সিরাজগঞ্জ প্রতিবেদক: বিনা টিকিটে ও ছাদে রেলভ্রমণের দায়ে সিরাজগঞ্জে বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে ৪২০ জন যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেছেন বাংলাদেশ রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণ করায় মোট ৪২০ যাত্রীর কাছ থেকে এক লাখ ৩৭ হাজার ৯০০ ...
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে জীপ দুর্ঘটনা নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরাখণ্ড রাজ্যে বুধবার একটি জীপ গাড়ি খালে পড়ে যাওয়ায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। পুলিশ একথা জানায়। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের প্রায় ৪১০ কিলোমিটার দক্ষিণপূর্বে চাম্পাওয়াত জেলার চালখি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়ার। দেরাদুনের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘বুধবার সকালে একটি জীপ রাস্তা থেকে ছিটকে খালে পড়ে গেলে এতে থাকা নয়জনের সকলেই প্রাণ হারায়। এ পর্যন্ত আটজনের লাশ ...
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪
মাগুরা প্রতিবেদক: মাগুরা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৮ বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মাগুরা জেলা জামায়াতের সাবেক আমীর মওলানা লিয়াতক আলীসহ ১৮ জন বিএনপি-জামায়াত নেতাকর্মী রয়েছে। অন্যরা বিভিন্ন মামলার পলাতক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতার সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। তাদের আদালতে পাঠোনো হয়। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মাগুরার ...
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সময় সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার ঢাকা শিক্ষাবোর্ড এক নোটিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূচি অনুযায়ী, আগামী ২ এপ্রিল বাংলা প্রথমপত্র (তত্ত্বীয়) পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং ১৩ মে ইসলাম শিক্ষা ২য় পত্র পরীক্ষার মাধ্যমে শেষ হবে। এছাড়া ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু ...
আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের ইয়াঙ্গি কালা জেলায় তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে চালানো এক বিমান হামলায় বুধবার জঙ্গি গোষ্ঠীটির একজন প্রধান কমান্ডারসহ আট জঙ্গি নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশের মুখপাত্র আব্দুল খলিল আসির একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে ইয়াঙ্গি কালা জেলার বাজার ওমারি এলাকায় তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী ...
তাইওয়ানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬, আহত ২৫৬
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। এতে ৬ জনের মৃত্যু ও ২৫৬ জন আহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬ দশমিক ৫। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। স্থানীয় দুর্যোগ প্রশমন প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় ইয়ুন মেন তুসি তি ভবন থেকে এ পর্যন্ত মোট ২৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ১৪৮ জন নিখোঁজ ও ১৪৩ ...
সশস্ত্র বাহিনীর ভূমিকা বিশ্বে আরও উজ্জ্বল: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধামনন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের সশস্ত্র বাহিনী অনেক বেশি উন্নত, দক্ষ ও চৌকস। তার সরকার এই সশস্ত্র বাহিনীগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যাপক অবকাঠামো উন্নয়ন করার কারণেই এমনটা সম্ভব হয়েছে। শেখ হাসিনা বলেন, শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা ও সুনাম অর্জন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে বিশ্বের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর