নিজস্ব প্রতিবেদক: বেলারুশের রাষ্ট্রদূত ভিটালি প্রিমার নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তার সচিবালয়ের অফিসে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বেলারুশ দূতাবাসের তৃতীয় সচিব এ্যান্ড্রে মিসুয়ারা, অ্যামকোডর কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ভ্যালারি ইভানকোভিচ, হেনাদজি মোসিসাও, আই এলডি প্রজেক্ট ইনচার্জ মারিয়া কুবরিক, বেলারুশের কনসুল অনিরুদ্ধ কুমার রায় এবং সহকারী ...
ব্রেকিং নিউজ
খালেদা জিয়ার সাজা হলে জেল কোড অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে দেশের মধ্যে কোনো রকম জ্বালাও পোড়াও করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ সব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার রায়ের পর বিএনপি যদি দেশে কোনো রকম জ্বালাও পোড়াও করে তাহলে তা মোকাবিলা করার জন্য আইনশৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে। ...
পাঁচ জেলায় পাঁচ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ঝরল ১৩ প্রাণ
নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচ জেলায় সকাল থেকে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৫ ঘণ্টার ব্যাবধানে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় নামক স্থানে বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হন। ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, ভাঙ্গা অাসার ...
৮ ফেব্রুয়ারি পুলিশের পাশে থাকবে আ’লীগ: কাদের
নিজস্ব প্রতিবেদক: আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘিরে পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগ পুলিশের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের জনগণের জানমাল নিরাপত্তায় স্বার্থে প্রয়োজনে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। আমরা এখন ক্ষমতায় আছি। গায়ে পড়ে আমরা কেন দেশে অশান্তি ডেকে আনব?’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা যদি উস্কানি দেয়, ...
ঝিনাইদহে ৪৬ বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ৭৯
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে জামায়াত ও বিএনপির ৪৬ জন নেতাকর্মীসহ ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে নাশকতাবিরোধী অভিযান চালানো হয়। এসময় সদর থেকে ১২টি ককটেলসহ জামায়াত-বিএনপির ১০ জন, শৈলকুপা থেকে ১১ জন বিএনপি, হরিণাকুন্ডু ...
সড়ক দুর্ঘটনায় মোদির স্ত্রী আহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন রাজস্থানে এক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাজস্থানের কোটা-চিত্তোর মহাসড়কে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়ার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যমটি। পুলিশ জানিয়েছে, যশোদাবেনের মাথায় আঘাত লেগেছে। তাকে চিত্তোরগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৈনিক দেশজনতা /এমএইচ
প্রধানমন্ত্রী ইতালি যাচ্ছেন রোববার
নিজস্ব প্রতিবেদক: ইতালিতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর সম্মেলনে যোগ দিতে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামি ১১ ফেব্রুয়ারি (রোববার) ইতালির উদ্দেশ্য তিনি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইফাড-এর সম্মেলনে যোগ দেওয়ার সময় ১৩ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। এদিন বিকেলে ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন ...
মাদারীপুরে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে আটক ১
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. জোবাইদুল ইসলাম মিঠু নামের একজনকে আটক করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুর বাসন্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক মিঠু বরগুনা জেলার আমতলী উপজেলার সবুজবাগ এলাকার আব্দুল সাত্তার চৌকিদারের ছেলে এবং রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী। মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী ঈগল ...
বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: নিজের বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায়ের একদিন আগে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকালে গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার আগামীকালের রায়, নেতাকর্মীদের ধরপাকড়, আগামী নির্বাচন, নির্বাচনকালীন সরকারসহ দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ...
বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক আজ
শিল্প ও বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের দুই দিনের বৈঠক বসছে আজ বুধবার। বাণিজ্য সচিব পর্যায়ের এই সভায় আগে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং কয়েকটি উল্লেখযোগ্য বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজকের বৈঠকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে: বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত স্থল শুল্ক বন্দরসমূহের অবকাঠামো উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি; ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর