নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে দেশের মধ্যে কোনো রকম জ্বালাও পোড়াও করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ সব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার রায়ের পর বিএনপি যদি দেশে কোনো রকম জ্বালাও পোড়াও করে তাহলে তা মোকাবিলা করার জন্য আইনশৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে। সহিংসতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার সাজা হলে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমাদের সকল প্রস্তুতিই আছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

