১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৯

ব্রেকিং নিউজ

ঢাবি সিনেট নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলাফল আজ

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। আগামীকাল রোববার এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ভোটগ্রহণকে কেন্দ্র করে শনিবার সারাদিনই ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সাবেক গ্রাজুয়েট থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিখ্যাত মানুষরা স্বতস্ফূর্তভাবে আনন্দ ...

চিলিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: চিলিতে রবিবার ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। পুত্রে থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণে এটি আঘাত হানে। জানা যায়, ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল ১৮ দশমিক ৮৮৭৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে ৬৯ দশমিক ৬১৬৫ ডিগ্রি উত্তর দ্রাঘিমাংশে। দৈনিকদেশজনতা/ আই সি

কোটার কারণে দেশের মেধাবীরা আজ বিপন্ন: ড. আকবর আলী

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. আকবর আলী খান বলেছেন, কোনো দেশেই অনির্দিষ্ট সময়ের জন্য কোটা ব্যবস্থা চালু রাখার নিয়ম নেই। কোটার কারণে দেশের মেধাবীরা আজ বিপন্ন। কোটা বন্ধ হলে অনেক মেধাবীরাই চাকরি পাবে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘দ্য প্রেজেন্ট সিভিল সার্ভিস সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় ...

সাতক্ষীরার এমপিপুত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম অনিক আজিজ। রবিবার ভোরে ন্যাম ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ২৫ বছর বয়সী অনিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছে। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শফিকুল ...

দুপুরে মাঠে নামবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে রোববার দুপুরে মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বেলা ১২টায়। সিরিজে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। প্রথম দেখাতে জিতেছিল জিম্বাবুয়ে। তিন জাতির এই সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে উভয় দলই দুটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের হার দিয়ে জিম্বাবুয়ে নিজেদের মিশন শুরু ...

কাবুলে বিলাসবহুল হোটেলে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টালে হামলা করেছে বন্দুকধারীরা। অন্তত চারজন হামলাকারী শনিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে হোটেলটিতে ঢুকে পড়ে। এরপর তারা হোটেলের অতিথিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ের গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। পরে আফগানিস্তানের বিশেষ বাহিনীর সঙ্গে লড়াইয়ে দুই হামলাকারী নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বাকিদের খোঁজে হোটেলে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। খবর: বিবিসি, ...

হার দিয়েই ট্রাম্পের দ্বিতীয় বর্ষ শুরু

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন তিনি। ইতিমধ্যে ক্ষমতার এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পা দিয়েছেন তিনি। তবে হার দিয়েই শুরু হল তার দ্বিতীয় বছর। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ...

মেয়র আইভীর শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর শারীরিক অবস্থার সার্বিক উন্নতি হয়েছে। তার চিকিৎসার্থে গঠিত মেডিকেল বোর্ড সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা শেষে এ অভিমত ব্যক্ত করেছে বলে জানান ল্যাবএইড মুখপাত্র সাইফুর রহমান লেনিন। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদকের সঙ্গে হাসপাতালে আলাপকালে তিনি বলেন, ‘তার ব্রেনে রক্তক্ষরণ প্রায় বন্ধ হয়েছে। সার্বিকভাবে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মেডিকেল ...

এবার জিডিপিতে প্রবৃদ্ধির হার ৭.৫০ শতাংশ হতে পারে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এবার জিডিপিতে প্রবৃদ্ধির হার ৭-এর উপরে থাকবে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জিডিপিতে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫০ শতাংশ হতে পারে। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের রিকাবীবাজারে কবি নজরুল অডিটরিয়ামে ‘সিলেটি নাগরীলিপির নবজাগরণের আনন্দে বই উৎসব’ থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, এবার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় ...

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরো সহায়তা প্রয়োজন : বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তু সংকট দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে এবং মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া এ সকল রোহিঙ্গার জন্য জরুরি সহায়তা প্রয়োজন। শনিবার ঢাকায় বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট এ্যানেট ডিক্সন কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলো পরির্দশন শেষে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার আশ্রয় ...