২৯শে মে, ২০২৬ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:১৪

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কে একটি আন্তঃনগর বাস দুর্ঘটনায় ১১ জন নিহত ও অপর ৪৬ জন আহত হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে একথা জানান।
এস্কিশেহিরের গভর্নর ওজদিমীর সাকাসাকের বরাত দিয়ে সংবাদ সংস্থা দোগান জানায়, বাসটি রাতের বেলা রাজধানী আঙ্কারা থেকে পশ্চিমাঞ্চলীয় নগরী বুশরা যাচ্ছিলো। এএফপি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ৭:২৪ অপরাহ্ণ