১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস মাটিস বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অর্থব্যয় না করে সামরিক শক্তিবৃদ্ধির দিকে যুক্তরাষ্ট্রের মনোযোগ দেয়া দরকার। নতুন প্রস্তাবিত সামরিক নীতি ঘোষণার পর জেনারেল ম্যাটিস বলছেন, চীন বা রাশিয়ার মত পরাশক্তি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে- তাই তাদের সাথে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়ানো উচিত। নাইন ইলেভেনের পর থেকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে ...

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে ঢাকা কেন্দ্রের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ঢাকার কেন্দ্রগুলোয় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। কেন্দ্রগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন (১ থেকে ১৮০০০ পর্যন্ত আজীবন সদস্য), ছাত্র-শিক্ষক কেন্দ্র (১৮০০১ থেকে ৩৭২৩৩ পর্যন্ত আজীবন সদস্য) এবং শারীরিক শিক্ষা কেন্দ্র (৩৭২৩৪ থেকে ৪৩৯৯৭ ...

রংপুর অঞ্চলে মৃদু ভূমিকম্প

রংপুর প্রতিনিধি: রংপুর অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬৭। আর ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের গৌড়িপুর থেকে ১২ কিলোমিটার দূরে বলে জানিয়েছে আর্থকোয়ার্ক ট্র্যাক ডটকম। প্রায় একই সময় উত্তরের জেলা দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং নীলফামারীতেও ভূকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা কম থাকলেও তাতে মানুষ আতঙ্কিত ...

পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ও দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতেরা হলেন, মো. আলামিন (৩০) ও জসিম উদ্দিন (২৮)। এদের মধ্যে আলামিন চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীনগর গ্রামের বাসিন্দা। আর জসিম উদ্দিনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোহাপুর গ্রামে। তারা ...

পদার্থবিদ জিয়াউদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক: মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসোর সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু আবদুল্লাহ জিয়াউদ্দিন আহমাদ আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পদার্থবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত্যুর আগে তিনি স্ত্রী, ছেলেমেয়ে ও তিন নাতি-নাতনি রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজের পর ধানমণ্ডির ...

প্রধানশিক্ষক নিয়োগে অনিয়ম: জেলা প্রশাসকসহ ১৮জনের বিরুদ্ধে মামলা

 টাঙ্গাইল প্রতিবেদক: উপজেলার আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ডিও), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ১৮জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে বৃহস্পতিবার জেলা জজ কোর্টে এই মামলা করেছেন। শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা ...

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, সামান্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারলো না শ্রীলঙ্কা। দাপুটে ক্রিকেটে অসহায় আত্মসমর্পণ করিয়ে চন্ডিকা হাথুরুসিংহের লঙ্কা অধ্যায় আরও কঠিন করে তুললো বাংলাদেশ। টাইগারদের সামনে মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে লঙ্কানরা ম্যাচটি হেরেছে ১৬৩ রানে। যাতে বাংলাদেশ পেয়েছে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয়। ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান- তামিম ইকবাল, সাকিব আল হাসান ...

রাজধানীর বনানী থেকে শিক্ষা কর্মকর্তা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারী। নিখোঁজ ওই কর্মচারীর নাম নাসির উদ্দিন। নিখোঁজের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্বজনরা। নিখোঁজ নাসির উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী। এ ছাড়া তিনি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ড টাওয়ারে সপরিবারে ...

জন্মদিনে জিয়াউর রহমানের প্রতি বেগম খা‌লেদা জিয়ার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: সা‌বেক রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম  খালেদা জিয়া। আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়া রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সাবেক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ...

কুষ্টিয়ায় ১৪শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে অভিযানে ১৪শ’ পিস ইয়াবাসহ মাসুদ ফকির (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। আজ শুক্রবার সকালে তাকে আটক করে। মাসুদ ফকির উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আহসান উল্লাহ ফকিরের ছেলে। কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ওই দল একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪শ’ পিস ইয়াবাসহ তাকে আটক ...