রংপুর প্রতিবেদক: রংপুরের বদরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দু্ইজন নিহত হয়েছে। বুধবার উপজেলার টেক্সেরহাট এলাকার ওই দুর্ঘটনায় আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, তিন বন্ধু একই উপজেলার রামনাথপুর সর্দারপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে রোকন মিয়া (১৮), সরকারপাড়ার মোজাম্মেল হকের ছেলে মিলন মিয়া (১৭) ও মোল্লাপাড়ার আবদুল খালেকের ছেলে সিরাজুল ইসলাম ...
ব্রেকিং নিউজ
টাকার বিনিময়ে রোহিঙ্গা পারাপার: ৭ জনকে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: টাকার বিনিময়ে রোহিঙ্গাদের নৌকায় করে নাফ নদ ও সাগর পারাপারের কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৭ দালালকে সাজা দেওয়া হয়েছে। বুধবার বেলায় ১২ টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যককে ৬ মাস করে এ সাজা দেওয়া হয়। এর আগে মঙ্গলবার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে তাদের আটক করেছিলেন বিজিবির সদস্যরা। সাজাপ্রাপ্তরা হলেন- টেকনাফের সাবরাং ...
এবি ব্যাংকের ২ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালকে নিম্ন আদালতের দেয়া জামিন কেন বাতিল করা হবে না-তা জানতে চেয়ে আজ বুধবার রুল জারি করেছে হাইকোর্ট। সেইসঙ্গে তারা যাতে বিদেশে যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ওই মামলার নথি হাইকোর্টে ...
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন চার উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ১৭৫ ও মাহমুদুল্লাহ ৯ রান করে অপরাজিত আছেন। এর আগে মাত্র ৯৬ বলে সেঞ্চুরি করেন মুমিনুল হক। এটি তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। মুমিনুলের পর মুশফিকও সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু তিনি নার্ভাস নাইনটির শিকার হন। মুশফিক ১৯২ বলে ১০টি চারের সাহায্যে ৯২ রান ...
আদালতে নেয়া হয়েছে গয়েশ্বরকে
নিজস্ব প্রতিবেদক: পুলিশ ভ্যানে আক্রমণের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় গ্রেফতার বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আদালতে নেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এ মামলাগুলোর সাথে সম্পৃক্ততার কারণে তার রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি। বিকেল ৩টা ৩৮ মিনিটে তাকে আদালতে আনা হয়। কিছু সময়ের মধ্যেই তাকে ২৮নং কোর্ট-এর আহসান হাবীবের আদালতে তোলা হবে। ...
সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৮৮ পয়েন্ট। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪৭২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ...
দুর্নীতিকে বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: উন্নয়নের স্বার্থে কোনো অনিয়ম ও দুর্নীতিকে কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অর্থ সাশ্রয় ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বচ্ছ্বতার সাথে অডিট করতে হবে। বুধবার সকালে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউটের সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অডিট এন্ড অ্যাকাউন্টস বিভাগকে আরো দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ ...
ষড়যন্ত্র ও পেট্রোল বোমার গন্ধ পাওয়া যাচ্ছে: কাদের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও পেট্রোল বোমার গন্ধ পাওয়া যাচ্ছে। বিএনপির এই দেউলিয়াপনার শেষ কোথায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে।’ বুধবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ‘শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’ ও ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ...
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বাতিল চেয়ে আইনি বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বাতিল ও প্রত্যাহার চেয়ে আইনি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রেজিস্ট্রি ডাকযোগে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তি পাঠানো আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও নির্বাচন কমিশনের সচিব বরাবর এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। আইনজীবী বলেন, নোটিশ জারির ...
রূপা ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক শুরু
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে এ যুক্তিতর্ক শুরু হয়। আদালতের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়ার আদালতে এদিন ধার্য ছিল। সকালে ৫ আগামিকে আদালতে হাজিরা করা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর