বিনোদন ডেস্ক: প্রখ্যাত গীতিকার কাজী আজিজ আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার ভোরে শেরপুরে বড় মেয়ে কাজী বন্যা আহমেদের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী আজিজ আহমেদ। মৃত্যুর খবরটি নিশ্চিত করে চলচ্চিত্র গবেষক মীর শামসুল আলম বাবু । এ গীতিকার জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালে। চোখ যে মনের কথা বলে ও ...
ব্রেকিং নিউজ
ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩৯৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১৩ কোটি ৯৩ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ...
আইসিসি’র বাজে রেটিং পেল ওয়ান্ডারার্স
নিজস্ব প্রতিবেদক: এবার আইসিসির ‘বাজে’ রেটিং পেল দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্স স্টেডিয়াম। সদ্য সমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল এ স্টেডিয়ামে। টেস্ট চলাকালীনই ব্যাটসম্যানদের মৃত্যুকূপে পরিণত হওয়া ওয়ান্ডারার্সের পিচ ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। এর আগে বক্সিং ডের টেস্টে ‘ড্রপ ইন পিচ’ এর জন্য আইসিসি’র ‘বাজে’ রেটিং পেয়েছিল অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে কোন ...
মানুষের স্বাধীনতা হরণে ডিজিটাল আইন : রিজভী
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় অনুমোদন দেয়া ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’র কঠোর সমালোচনা করেছে বিএনপি। দলটি বলছে, বহুল আলোচিত নিপীড়নমূলক আইসিটি অ্যাক্টের ৫৭সহ ৫টি ধারা বিলুপ্ত করে গতকাল খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। যা আরো একটি কালো আইন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। এ আইনটি পাস হলে মানুষের বাকস্বাধীনতা বলে কিছুই থাকবে না। গণমাধ্যমের স্বাধীনতা বলেও কিছু থাকবে না। সরকারের দুর্নীতি যাতে প্রকাশ না ...
পুলিশের ডিসি বিধান ত্রিপুরাকে হাইকোর্টে তলব
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে গুলিভর্তি পিস্তলসহ একটি ব্যাংকের পরিচালককে আটক করার পরও ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশের উত্তরা জোনের তৎকালীন ডিসি (বর্তমানে হবিগঞ্জের ডিসি) বিধান ত্রিপুরাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৩ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ফারমার্স ব্যাংকের পরিচালক আজমত রহমানকে ছেড়ে দেয়ার ঘটনায় মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল ...
ফরহাদ মজহার ও তার স্ত্রীর হাইকোর্টে আগাম জামিন
নিজস্ব প্রতিবেদক : পুলিশের দায়েরকৃত মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তার। সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আদালতে ফরহাদ মজহার দম্পত্তির পক্ষে আইনজীবী মো. আসাদুজ্জামান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম শুনানি করেন। গত বছরের নভেম্বর মাসে ফরহাদ মজহার ...
টাঙ্গাইলে বাস নদীতে পড়ে আহত ৩০, নিখোঁজ ২
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এছাড়া দুইজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ধনবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস উপজেলার গোলাবাড়ি এলাকায় পৌঁছলে ...
বিএনপির সহ-গণশিক্ষা সম্পাদক খোকন আটক
নিজস্ব প্রতিবেদক: ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে র্যাব-৩ আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দিবাগত রাত ১২টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, রাজধানীর রমনা হোটেলে এলাকার নেতাকর্মীরা আনিসুর রহমান তালুকদার খোকনের সঙ্গে ...
চীনের জিনজিয়াংয়ে হামলার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: আইএস জঙ্গিগোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীরা চীনের জিনজিয়াংয়ে আক্রমণের ছক কষছে। এমনটাই দাবি চীনের কমিউনিস্ট সরকারের। আর সে কারণেই জিনজিয়াংয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। এ ব্যাপারে চীনের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চীনের মুসলিম উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নজরদারি আরও বাড়ানো হয়েছে। জিনজিয়াং প্রদেশেই সবথেকে বেশি সংখ্যালঘুদের বাস। সেই কারণেই এই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা ...
রাজধানীর সিটি হার্ট শপিং মলে আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টন এলাকার সিটি হার্ট শপিং মলে মঙ্গলবার সকালে আগুন লেগেছে। ২ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি জানান, সকাল ৭টা ৪০ মিনিটে নয়াপল্টন এলাকার সিটি হার্ট শপিং মলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ দুটি ইউনিট অাগুন নিয়ন্ত্রণে নিয়ে অাসে। শপিং মলটির দোতলার একটি দোকানে আগুনের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর