১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০২

ব্রেকিং নিউজ

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে সোমবার (২৯ জানুয়ারি) দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের ...

মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: একদিনের সফরে আগামী মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, নির্বাচন সামনে রেখে আমাদের প্রধানমন্ত্রী সিলেট আসবেন। সিলেটবাসী তাকে সাদরে গ্রহণ করবে। তিনি জানান, সিলেট সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল, হযরত শাহপরান এবং হযরত গাজী বোরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন।এছাড়া সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ...

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের বড় পতনের ধাক্কা সামলে সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচক বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪১৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৫৩ ...

নারায়ণগঞ্জে শিশু খুনে বাবা-ছেলের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাত বছরের শিশু মাকসুদুল ইসলাম তুহিন হত্যা মামলায় বাবা-ছেলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া লাশ গুম করার অপরাধে দুজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। টাকা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে আদেশে। এছাড়াও প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করায় ৩৬৪ (ক) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার ...

৩১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৩ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র জোট। সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ধর্মঘট পরবর্তী বিক্ষোভ সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন। ৩১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ...

শাবিপ্রবিতে আন্দোলনকারীদের মাথা ফাটালো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ছাত্রীদের যৌন নিপীড়নের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রগতিশীল ছাত্রজোটের শান্তিপূর্ণ অবস্থানে হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।  সোমবার সকালে (২৯ জানুয়ারি) হামলা চালিয়ে জয়দ্বীপ দাস নামে এক ছাত্রফ্রন্ট কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে ছাত্রলীগের একাংশের কর্মীরা। এসময় আন্দোলনকারীদের শারীরিকভাবে হেনস্থা করে হমলাকারীরা। হামলায় নগর সাধারণ সম্পাদক রুবাইয়াৎ হোসেনসহ নারী কর্মীদেরও ...

বাণিজ্যমেলার সময় বাড়ল চার দিন

নিজস্ব প্রতিবেদক: চার দিন বাড়ানো হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মেয়াদ। ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে এই মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। বায়রার এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানা গেছে, মেলার শুরুর দিকে শৈত্যপ্রবাহের কারণে বেচাকেনা স্থবির হয়ে যায়। এই কারণ দেখিয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে ...

কুয়েতে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কালা মিয়া নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার রাতে কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। কালা মিয়া ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার উত্তর কৈখালী গ্রামের মকবুল মিয়ার ছেলে। তিনি এক যুগ ধরে আল তুয়েক কোম্পানিতে কর্মরত ছিলেন। আল তুয়েক কোম্পানির প্রকৌশলী আবু সাঈদ বলেন, আইনি কার্যক্রম শেষে নিহতের মরদেহ যত দ্রুত সম্ভব ...

৩ কোটি টাকার স্বণর্সহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি স্বণর্সহ সৌমিক দত্ত নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। সোমবার সকালে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, রোববার দিনগত রাতে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন ওই ভারতীয় নাগরিক। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তার গতিরোধ করা হয়। অথেলো চৌধুরী ...

কাবুলের মিলিটারি একাডেমিতে সিরিজ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের মিলিটারি একাডেমিতে ভারী গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে দ্য মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বরাতে খবর দিয়েছে বিবিসি। শনিবার কাবুলে বিস্ফোরক ভর্তি অ্যাম্বুলেন্স নিয়ে আত্মঘাতী হামলার রেশ কাটতে না কাটে এ হামলার ঘটনা ঘটল। জঙ্গিগোষ্ঠী তালেবানের ওই হামলায় ১০০ জন নিহত ও ...