নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকল্যাণ বিভাগের অনার্স শেষ বর্ষের এক ছাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মোসাম্মৎ রুবিনা (২২) নামের ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে ভর্তি করা হয়েছে। রুবিনা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার শান্তিনগর গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে। তিনি পুরান ঢাকার ...
ব্রেকিং নিউজ
পটুয়াখালীতে জালিয়াতির কারনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তার দুজন হলেন বাউফল উপজেলার ৬নং কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার ও ট্যাগ অফিসার প্রাক্তন বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান। ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ২৩৩ জন স্বচ্ছল ব্যক্তিকে হতদরিদ্র ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত ...
আইপিএলে অবশেষে বিক্রি হলেন গেইল
স্পোর্টস ডেস্ক: অবশেষে বিক্রি হলেন গেইল। তবে, সস্তায়। নিলামে তৃতীয়বার নাম উঠার পর ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে তাকে দলে নিলো কিংস ইলেভেন পাঞ্জাব। গত কয়েক আসর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠ মাতালেও এবার নতুন দলের হয়ে মাঠ মাতাবেন তিনি। ব্যাঙ্গালোরে গতকাল শুরু হয় আইপিএল এর ১১তম আসরের খেলোয়াড় নিলাম। নিলামের প্রথম দিন গেইল অবিক্রিত থাকেন। অনেকেই হয়তো অবাক ...
শৈত্যপ্রবাহ আরও ২ দিন
নিজস্ব প্রতিবেদক: শনিবার থেকে নতুন করে শীত বাড়তে শুরু করেছে। রোববার থেকে সারাদেশের তাপমাত্রা কম-বেশি ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকতে পারে। উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। এর ফলে আজ সারাদেশে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সিলেট অঞ্চল দিয়ে বয়ে ...
ভোটে বিএনপি না এলেও সমস্যা নেই: কাদের
নিজস্ব প্রতিবেদক: বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে না এলেও ২০১৪ সালের মতো পরিস্থিতি হবে না বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, বিএনপি না এলেও অনেক দল ভোটে আসবে। রবিবার নারায়ণগঞ্জের গোগনগর এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দশম সংসদ বর্জন করা বিএনপি ...
গাজীপুরে বিএনপির সমাবেশ থেকে ১৫ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বিএনপির কর্মী সমাবেশ থেকে ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সমাবেশ পণ্ড করতে নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। পুলিশ তাদের এ অভিযোগ অস্বীকার করে বলেছে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তাদের আটক করা হয়েছে। পুলিশ জানায়, অনুমতি না নিয়ে নগরের জয়দেবপুরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে রবিবার বিএনপি কর্মিসভার আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ...
সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৩৫৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ...
নির্বাচনী বছরে কালো টাকার ছড়াছড়ি হবে
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০১৮ সাল নির্বাচনের বছর। এই নির্বাচনী বছরে কালো টাকার ছড়াছড়ি হবে। তাই ব্যাঙ্কগুলোকে ঋণ বিতরণে সাবধান হতে হবে। বর্তমানে ঋণ আমানতের এডিআর রেশিও বেশি রয়েছে। তা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আজ রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ...
২০ দলীয় জোটের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকের পর এবার ২০ দলীয় জোটের শরিকদের নিয়ে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার রায়ের তারিখ ঘোষণাকে সামনে রেখে পরবর্তী করণীয় বিষয়ে পরামর্শের জন্য এ বৈঠক ডাকা ...
পরিবেশ দূষিত করলে জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: ফেব্রুয়ারির ১ তারিখ থেকে নতুন পরিচ্ছন্নতা আইন কার্যকর করতে যাচ্ছে কাতার। আইনটি কার্যকর করতে মাঠে থাকবে কাতারের পৌরসভা ও পরিবেশ মন্ত্রণালয়ের একটি বিশেষ দল। এ দলের সদস্য ও পর্যবেক্ষকরা নির্বাহী বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। নতুন আইনে কাতারকে পরিচ্ছন্ন রাখতে এবং সব ধরনের জীবাণু থেকে জনজীবন ও পরিবেশ মুক্ত রাখতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। ফলে পরিবেশ দূষণের দায়ে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর