নিজস্ব প্রতিবেদক: মানহানি মামলায় কুমিল্লার আদালতে জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দিনের আদালতে তিনি জামিন পান। এর আগে তিনি এই মামলায় হাইকোর্টে গত ৭ জানুয়ারি ৮ সপ্তাহের জামিন লাভ করেন। মামলাটি দায়ের করেন কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ জিয়াউল হাসান চৌধুরী সোহাগ। বঙ্গবন্ধুর পরিবার ও রাষ্ট্রের ...
ব্রেকিং নিউজ
ভারতের মুর্শিদাবাদে নদীতে বাস: নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের দৌলতাবাদে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত সাত জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, বাসটি ৫৫ জন যাত্রী নিয়ে করিমপুর থেকে মালদহ যাচ্ছিল। সকাল সাতটা ১০ মিনিট নাগাদ, দৌলতাবাদে বালিরঘাট সেতুর ওপর দিয়ে যাওয়ার সময়ে রেলিং ...
ইয়েমেনের ইডেনে তুমুল লড়াই: নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক: রবিবার ইয়েমেনে সরকারিবাহিনী ও ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)’র যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই হয়েছে। বন্দরনগরী এডেনের এই ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। জানা গেছে, রবিবার ইয়েমেন সরকারের বাহিনীর সঙ্গে এসটিসি যোদ্ধাদের সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। এই সংঘর্ষে আরো বেশ কয়েকজন আহত হন। গত সপ্তাহে এসটিসি প্রেসিডেন্ট আবদু রাব্বু মানসুর হাদিকে বরখাস্ত করার জন্য একটি সময়সীমা বেঁধে দেয়। ...
সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মীকে পুলিশে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে মারামারির ঘটনায় ৫ জনকে পুলিশে সোপর্দ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার বিকেলে সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু তাদের পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছত্রলীগ কর্মী শাহাদাৎ হোসেন, সৈয়দ হাসান, সাকিব আহমেদ, ফয়সাল আহমেদ ও নেতাই। জানা গেছে, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ...
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১০ বিদেশি কর্মী আটক
দৈনিক দেশজনতা ডেস্ক: মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিসহ ১১০ জন অবৈধ বিদেশিকে আটক করেছে অভিবাসন বিভাগ। শনিবার দিবাগত রাতে সেলাংগর রাজ্যের অভিবাসন বিভাগ বুকিত মাহকোটায় একটি নির্মাণাধীন দুইটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিবাসন বিভাগের প্রধান জেমস লি জানান, গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জনসাধারণ ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১টা থেকে ৪টা পর্যন্ত অভিযান ...
সম্পদের মামলায় জামিন পেলেন মেয়র সাক্কু
নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। মেয়র সাক্কুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি জানিয়েছেন। মাসুদ আহমেদ জানান, উচ্চ আদালতের নির্দেশে মেয়র সাক্কু আজ জামিনের আবেদন করেন। বিচারক তাঁকে দশ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। ...
আগামীকাল আদালতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার হাজিরা দেওয়ার জন্য নিম্ন আদালতে যাবেন। আজ সোমবার বেগম খালেদা জিয়া আইনজীবী সানাউল্লাহ মিয়া এ বিষয়ে জানিয়েছেন। আগামীকাল মঙ্গলবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য আছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ...
যুক্তরাষ্ট্রের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘের ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের’ (এসক্যাপ) আমন্ত্রণে আজ সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দফতরে এ কমিশনের ‘সামাজিক উন্নয়ন’ সংক্রান্ত ৫৬তম অধিবেশন এবং প্যানেল ডিসকাশন অন ‘গ্লোবাল রিভিউ অফ দ্য আউটকাম অফ দ্য থার্ড রিভিউ এন্ড এপ্রেইসাল অফ দ্য মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান ...
কিশোরগঞ্জের সাবেক জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে
কিশোরগঞ্জ প্রতিবেদক: ভূমি অধিগ্রহণ খাতের পাঁচ কোটি টাকা আত্মসাতের দায়ে গ্রেফতারকৃত কিশোরগঞ্জের সাবেক জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সেতাফুল ইসলামকে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম খান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুর্নীতি দমন ...
কাবুলের মিলিটারি একাডেমিতে হামলা, সেনাসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের মিলিটারি একাডেমিতে জঙ্গি হামলায় ৫ সেনা সদস্য নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে দ্য মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এ হামলার ঘটনা ঘটে। খবর: ডন, বিবিসি, রয়টার্স। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি জানান, পাঁচ জঙ্গি এই হামলার সঙ্গে জড়িত। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে চার হামলাকারী নিহত ও অন্যজনকে আটক করা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর