১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩১

ব্রেকিং নিউজ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে জাপান

দৈনিক দেশজনতা ডেস্ক:   মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের সংকটের বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাপান। সেইসঙ্গে এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে দেশটি।বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরি এ আশ্বাস দিয়েছেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের ...

গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি নারীদের গাড়ি চালাতে আর বাধা রইল না। কট্টর রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবের নারীদের জন্য প্রথম বারের মত অনুমতি দেওয়া হয়েছে গাড়ি চালানোর। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দেশটির নারী সমাজের দীর্ঘদিনের দাবি  ও ধর্মীয় বিধি নিষেধ না থাকায়, মঙ্গলবার  সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আলে সউদ এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে সৌদি নারীদের ধর্মীয় অনুশাসন মেনে ...

বরিশালে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরে পৃথক অভিযান চালিয়ে দুই সহোদরসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- বরিশালের উজিরপুরের কাকড়দাড়ী এলাকার মো. ছালেক রাঢ়ীর ছেলে মো. বাবু রাঢ়ী (২৮) ও তার ভাই মো. সোহাগ রাঢ়ী (২২), নগরের ২৮ নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কের চৌহুতপুর এলাকার জালাল আহমেদের ছেলে মো. ইমরান হোসেন বাপ্পী ...

স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ই-টেন্ডার কার্যক্রমে বাধা নেই : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে মোট ৯টি কাজের পাঁচটি ই-টেন্ডার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশ আগামী ৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। একইসঙ্গে, ওই দিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত (পূর্ণাঙ্গ) বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ...

এরশাদ সিএমএইচ’এ ভর্তি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদকে রংপুর সিএমএইচ এ ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা অনুভব করলে মঙ্গলবার রাতে তাকে সিএমএইচ এ ভর্তি করা হয়। জাতীয় পার্টির মহানগর সম্পাদক এস এম ইয়াসির আলী জানান, মঙ্গলবার রাতে দলীয় সভায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভর এরশাদ। এসময় তাকে দ্রুত সিএমএইচ নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ...

ভোমরা স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা, মহরম ও গান্ধী জয়ন্তী উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ফলে ছয় দিন এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে যথারীতি আবারও আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া জানান, শুল্ক স্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন শারদীয় ...

বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম স্থানে

দৈনিক দেশজনতা ডেস্ক: বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগে বাংলাদেশের অবস্থান ১০৬ থেকে ৯৯তম স্থানে উন্নীত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম পরিচালিত গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৭-২০১৮ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বাংলাদেশ সূচকের প্রায় প্রতিটিতেই উন্নতি করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশই এ সূচকে উন্নতি করেছে। এর মধ্যে পার্শ্ববর্তী ভারত সূচকের প্রায় ...

ভোলার মনপুরার জেলে অপহরণ :মুক্তিপণ দাবী

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরার চরনিজাম সংলগ্ন মেঘনায় জেলে ট্রলারে হামলা চালিয়ে ১ জেলেকে অপহৃত করে নিয়ে গেছে হাতিয়ার জলদস্যু বাহিনী। মঙ্গলবার ভোর রাতে ১০/১৫ জনের সংঘবদ্ধ জলদস্যু বাহিনী জেলেদের উপর এই হামলা চালায়। অপহৃত জেলে পরিবারের কাছে ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছে দস্যুরা। অপহৃত জেলে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসন চেষ্টা করে যাচ্ছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনা ...

সোনালী ব্যাংক থেকে সাড়ে ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক থেকে সাড়ে ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির এজিএমসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার খুলনার দৌলতপুর থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন। আসামিরা হলেন-সোনালী ব্যাংক লিমিটেড খুলনা জিএম অফিসের এজিএম মো. নজরুল ...

এমপি এনামুলের বিরুদ্ধে জঙ্গি মদদ দেওয়ার অভিযোগ

  রাজশাহী প্রতিবেদক : রাজশাহীর বাগমারা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুস সোবহান ...