নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনে পাস হওয়া দুটি বিলে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার বিল দুটিতে অনুমোদন দেয়ায় এগুলো আইনে পরিণত হলো। বিল দুটি হলো- কোড অব সিভিল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৭, এবং স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিল-২০১৭। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা এ তথ্য জানিয়েছে। দৈনিক দেশজনতা /এন আর
ব্রেকিং নিউজ
মাদরাসা ছাত্রীকে অপহরণের দায়ে দুই যুবকের ১৪ বছর করে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: শেরপুরে ঝিনাইগাতীতে দশম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে অপহরণের দায়ে দুই যুবকের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন শিশু আদালত। বৃহস্পতিবার দুপুরে শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন- ঝিনাইগাতীর কুচনীপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে লোকমান হোসেন (২৬) ও মো. ফরহাদ আলীর ছেলে বিকম মিয়া (২২)। আদালতের পিপি ...
৫ হাজার ৫৭৫ রোহিঙ্গা নিবন্ধিত : ত্রাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে গত ২৫ দিনে ৪ লাখ ২৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে মাত্র ৫ হাজার ৫৭৫ জন বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য জানিয়েছেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, গেলো ২৫ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ...
অবশেষে দ. আফ্রিকা যাচ্ছেন রুবেল
অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র অবশেষে পেয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়ছেন রিভার্সসুইং তারকা।বিসিবি সূত্রে জানা গেছে, কাল সকালের ফ্লাইটে উড়াল দিচ্ছেন রুবেল। জানা যায়, ‘রুবেল হোসেন’ নামের এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত হয়ে ছিলেন। নামের এ বিভ্রাটের কারণেই দক্ষিণ আফ্রিকা যাওয়া আটকে ছিল ক্রিকেটার রুবেলের। শনিবার সতীর্থদের ...
চট্টগ্রামে ৩ হাজার টন চাল জব্দ, ম্যানেজার আটক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় মাসুদ অ্যান্ড ব্রাদার্সে অভিযান চালিয়ে ৩ হাজার টন চাল জব্দ করা হয়েছে। এসময় ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দৈনিক দেশজনতা /এমএইচ
পুঁজিবাজারে লেনদেনে মন্দা অব্যাহত
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের অব্যাহত বিক্রয় চাপে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন মন্দায় ভুগেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই ধারাবাহিকতায় ১২ কার্যদিবস পর ডিএসই’র লেনদেন হাজার কোটির নিচে নেমে এসেছে। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে মন্দা থাকলেও দিনশেষে বেড়েছে সূচক। এসময় সিএসইতে লেনদেন হওয়া ১৫৬টি কোম্পানি ও ফান্ডের দর কমেছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য ...
কাশ্মিরে মন্ত্রীর গাড়িবহরে গ্রেনেড হামলা: নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কাশ্মিরের গণপূর্তমন্ত্রীর গাড়িবহরে গ্রেনেড হামলায় কমপক্ষে ৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মন্ত্রীর গাড়িচালকসহ ১২ জন নিরাপত্তাকর্মী। কাশ্মিরের শ্রীনগরের ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, জম্মু ও কাশ্মিরের শ্রীনগরের প্রায় ২৫ মাইল দক্ষিণে ত্রালের একটি ব্যস্ত বাস স্ট্যান্ডের নিকটবর্তী দুটি গ্রেনেড ছুড়ে মারে সন্ত্রাসীরা। যেখানে ...
ফকিরাপুলে ছাপাখানায় আগুন, দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুলের একটি ছাপাখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্যাস লাইন লিকেজ থেকে রাত তিনটার দিকে ফকিরাপুলের ২৪৫/এ নম্বর ...
রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজনমত তৈরি করতে সরকারকে জাতীয় ঐক্যে সৃষ্টির আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নগর বিএনপির দক্ষিণের পক্ষ থেকে রোহিঙ্গা ত্রাণ সহায়তা দুই লক্ষ টাকা দলের মহাসচিবেব হাতে তুলে ...
ত্রাণ সংগ্রহে রোহিঙ্গা নারীদের চরম দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: প্রাণ ভয়ে সীমান্ত অতিক্রম করে যেসব রোহিঙ্গা নারী বাংলাদেশে এসেছেন এখন তাদেরকে ‘যুদ্ধ’ করতে হচ্ছে জীবন ধারণের জন্য। কক্সবাজার আর বান্দরবানে অবস্থানরত নারী ও শিশুদের দুর্ভোগ যেন সীমা ছাড়িয়েছে। স্বামী সন্তান হারানো অনেক নারী আছেন যাদের বেঁচে থাকার নূন্যতম অবলম্বন নেই। অনেক সন্তান সম্ভবা ও সদ্য প্রসূতি নারীকে একটু খাবারের আশায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে ত্রাণের লাইনে কিংবা রাস্তায়। টেকনাফের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর