১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৮

ব্রেকিং নিউজ

দ্বিতীয় টেস্টে নেই তামিম

স্পোর্টস ডেস্ক: পচেফস্ট্রুমে ৩৩৩ রানের হারের ধাক্কা সামলাতে এমনিতেই সময় লাগবে। কিন্তু দ্বিতীয় টেস্টে ভালো কিছু করে দেখানোর চ্যালেঞ্জটা নেওয়ার আগেই বাংলাদেশকে পিছিয়ে পড়তে হচ্ছে। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল পায়ের চোটে ব্লুমফন্টেইন টেস্ট থেকে ছিটকে পড়েছেন। চার বছর পর বাংলাদেশ তামিম-সাকিবকে ছাড়াই কোনো টেস্ট খেলতে নামবে। তামিম বেনোনিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ঊরুতে চোট পেয়েছিলেন। প্রথম টেস্টে খেলার ...

প্রধান বিচারপতির ছুটির আবেদনে যা আছে

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বাসায় অসুস্থ আছেন। গতকাল মঙ্গলবার উনাকে ডাক্তার দেখতে যান। আজকেও ডাক্তার দেখতে যাওয়ার কথা আছে।’ তাঁর এই অসুস্থতা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানান আইনমন্ত্রী। আজ বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিচারপতির ছুটি নিয়ে বিএনপির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী ...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ভর্তির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এমফিল প্রোগ্রামে ৩৭ জন এবং পিএইচডি প্রোগ্রামে ৪ জন গবেষককে নির্বাচিত করা হয়েছে। মূলত লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, প্ল্যান অব স্টাডিজ ও অন্যান্য বিষয়াদি মূল্যায়নের মাধ্যমে এদের নির্বাচিত করা হয়। নির্বাচিত ...

শ্রীপুরে পিকআপ চাপায় নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পিকআপভ্যান চাপায় হুসনে আরা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নয়নপুর এলাকার জাবের স্পিনিং মিল কারখানার সামনে বুধবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসনে আরা জাবের স্পিনিং মিলে কাটিং শাখার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, জাবের স্পিনিং কারখানার শ্রমিক হুসনে আরা ...

আমিরাতে টি-টেন ক্রিকেট বিপ্লবে সাকিব

স্পোর্টস ডেস্ক: টি-টুয়েন্টির আবির্ভাবের শুরুতে এই ফরম্যাট নিয়ে প্রশ্ন ছিল অনেক ক্রিকেট বোদ্ধার। তবে খুব দ্রুতই প্রতিষ্ঠা পেয়েছে তা। এমনকি ক্রিকেটের জনপ্রিয়তা আরো বাড়াতে যে টি-টুয়েন্টি বিশাল ভূমিকা রেখেছে তাতে নিশ্চয়ই কারো সন্দেহ নেই। একই সঙ্গে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা ২০ ওভারের খেলার আবির্ভারে পর একটু হলেও কি কমে যায় নি? এবার বুঝি টি-টুয়েন্টিকেও ছাপিয়ে যাওয়ার ফরম্যাট চলে এলো। ...

সূচক ও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৮৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৩ কোটি ২১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৮০১ ...

৬ মাসে রোহিঙ্গাদের জন্য ৪৩ কোটি ডলার প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের সাহায্যে নিয়োজিত সংগঠনগুলো জানিয়েছে, আগামী ছয় মাসে তাদের ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার সাহায্য লাগবে। খবর রয়টার্সের। বুধবার তারা জানায়, প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অনেক সাহায্য লাগবে। শরণার্থীদের বেশিরভাগই শিশু, যাদের জীবনরক্ষাকারী ওষুধ লাগবে। প্রয়োজনীয় নিরাপদ পানি, গর্ভবতী নারী ও সদ্যপ্রসূত শিশুদের মৌলিক চিকিৎসার জন্য ওষুধ, আহত ও অসুস্থদের ...

মিয়ানমার আইওয়াশ করছে: মঈন খাঁন

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য যৌথ ওয়ার্কিং কমিটির নামে মিয়ানমার আইওয়াশ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খাঁন। রোহিঙ্গা সংকট সমাধানে সরকার প্রতিটি পদক্ষেপে ব্যর্থ, তাই রোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ীর পথে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেন ড. মঈন খান। বুধবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। ...

প্রধান বিচারপতি কোথায় আছেন জানি না: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কোথায় আছেন সেটা জানেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার দুপুরে তিনি সাংবাদিকদেরকে এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কোথায় আছেন সেটা আমি জানি না। আর একজন বিচারপতির জন্য বিচার বিভাগ থেমে থাকে না। দৈনিক দেশজনতা /এমএইচ

অন্তিম শয়ানে শায়িত হলেন জসিম মণ্ডল

নিজস্ব প্রতিবেদক: হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় অন্তিম শয়ানে শায়িত হলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক সিপিবি নেতা কমরেড জসিম মণ্ডল। বুধবার সকাল সাড়ে ১০টায় পাবনার ঈশ্বরদী ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা ও জন্মস্থান কুষ্টিয়ার দৌলতপুরে জানাজা শেষে বুধবার সকালে ঈশ্বরদীর নিজ গৃহে পৌঁছায় অগ্নিযুগের বিপ্লবী পুরুষ কমরেড জসিম মণ্ডলের মরদেহ। সর্বজন শ্রদ্ধেয় এই ...