আন্তর্জাতিক ডেস্ক: গণহত্যার মুখে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জোর করে মিয়ানমারে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বুধবার এক বিবৃতিতে বলেছে, মিয়ানমার সেনাবাহিনীর ধারাবাহিক গণহত্যা অভিযানের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের রাখাইনে জোর করে ফেরত পাঠানো যাবে না। অ্যামনেস্টি জানিয়েছে, রাখাইনে এখনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। সেখানে যতক্ষণ রোহিঙ্গারা মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকির মধ্যে থাকবে, ...
ব্রেকিং নিউজ
রোহিঙ্গাদের জন্য ১২০ মিলিয়ন ডলার চেয়েছে : আইওএম
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১২০ মিলিয়ন ডলার সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নতুন করে আবেদন করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। এই অর্থ দিয়ে সংস্থাটি বাংলাদেশে সদ্য প্রবেশ করা রোহিঙ্গাদের জন্য মানসম্মত আশ্রয় নির্মাণ ও সুরক্ষা প্রদান করবে। বুধবার সন্ধ্যায় আইওএম কক্সবাজার থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আইওএম প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ...
প্রধান বিচারপতি তার নিজ বাসাতেই আছেন : ওয়াহহাব মিঞা
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার নিজ বাসাতেই আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের এক নম্বর আদালতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে বর্তমান প্রধান বিচারপতির অবস্থা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ তথ্য জানান। এর আগে গতকাল বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অবস্থা এবং তার ...
ঝিনাইদহে গাঁজাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ মামুন হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার গুড়দাহ গ্রামে নিজ বাড়িতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামুন ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এরপর তার ...
নাটোরে পাঁচ ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত
নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর পরিবেশে ও নষ্ট মেশিন দিয়ে চিকিৎসা সেবা দেওয়া সহ স্বাস্থ্য সেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগে নাটোরের পাঁচটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে। ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও প্যাথলজিক্যাল ল্যাবে সিলগালা করে দেয়া হয়েছে। বুধবার দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ ...
আগামীকাল ইসির সঙ্গে সংলাপে বসবে বাসদ ও জাকের পার্টি
নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে সকাল ১১টায় এবং বিকেল ৩টায় জাকের পার্টির সঙ্গে সংলাপে বসবে ইসি। আজ বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান জানানএ কথা জানান। রাজনৈতিক দল দুইটির পক্ষ থেকে মতবিনিময় সভায় অংশ নিবে বলে নিশ্চিত করেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু ...
এভ্রিল নয় ‘মিস ওয়ার্ল্ডে যাচ্ছেন জেসিয়া
নিজস্ব প্রতিবেদক: চীনে অনুষ্ঠিতব্য আসন্ন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যাওয়া হচ্ছে না মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিলের। কারণ সম্প্রতি অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় তিনি নিজের বিয়ে এবং ডিভোর্সের তথ্য গোপন করেছিলেন। তার বদলে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যাবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়া জেসিয়া ইসলাম। আজ রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো ...
দলবেঁধে ধর্ষণের পর হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে এক নারীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।বুধবার বিকালে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম রাব্বানী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সুলতান মিয়া ওরফে জামাই সুলতান (৩৫), শফিকুল ইসলাম শরীফ (৩২) ও ওসমান গণি (৩৪)।মামলার অন্য একটি ধারায় তিনজনকে সাত বছর করে কারাদণ্ড এবং সুলতানকে এক লাখ টাকা জরিমানা ...
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নড়াইল প্রতিনিধি: নড়াইলে বজ্রপাতে মনিরুল ইসলাম মোল্লা (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানান, নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের কাওছার মোল্লার ছেলে মনিরুল ইসলাম বিকেলে লিচু গাছে ওঠেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে মনিরুল গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ...
ধর্ষক রাম রহিমের ‘দত্তক কন্যা’ হানিপ্রীত ৬ দিনের রিমান্ডে
আন্তর্জাতিক ডেস্ক: বুধবার হানিপ্রীতকে পাঁচকুলার একটি আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। পরে শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩৮ দিন ধরে পালিয়ে বেড়ানোর পর মঙ্গলবার হরিয়ানা-পঞ্জাব সীমান্তের জিরাকপুর এলাকা থেকে হানিপ্রীতকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। এর পর তাকে পাঁচকুলা পুলিশের হাতে তুলে দেয়া হয়। থানায় এনে তাকে রাত তিনটে পর্যন্ত জেরা করা হয়। গত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর