১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৮

ব্রেকিং নিউজ

ইরানের পরমাণু ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে জিম ম্যাটিস

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। তিনি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করে, তাই ট্রাম্প প্রশাসনের উচিত এই সমঝোতা বাস্তবায়ন করা। মঙ্গলবার মার্কিন সিনেটের এক শুনানিতে এ মন্তব্য করেন ম্যাটিস। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান ...

স্বাস্থ্য প্রকৌশলের পাঁচ ই-টেন্ডারে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে মোট নয়টি কাজের পাঁচটি ই-টেন্ডার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ই-টেন্ডার কার্যক্রম অব্যাহত রাখতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ...

আওয়ামী লীগেও দুর্বৃত্ত আছে : কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্বৃত্তদের কোনো দল নেই। আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে। কিন্তু দুর্বৃত্তদের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করেন।বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।  কাদের বলেন, এ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে। যার ...

কেঁদেই কাটলো হানিপ্রীতের প্রথম রাত

আন্তর্জাতিক ডেস্ক: জৌলুস কোথায় যেন উবে গিয়েছে। পরনে অতি সাধারণ সালোয়াজ কামিজ। সেই তেজ আর নেই। কথাও খুব একটা বলেননি। শুধু মাঝেমধ্যেই ফুঁপিয়ে কেঁদে উঠেছেন! হাজতের প্রথম রাতটা প্রায় এইভাবেই কাটিয়ে দিলেন ধর্ষক রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত ইনসান। মঙ্গলবারই তাকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। থানায় হানিপ্রীতকে অনেক রাত পর্যন্ত জেরা করা হয়। এক্ষেত্রে ভারতের আইজি মমতা সিংয়ের নেতৃত্বে হরিয়ানা ...

ভারতের সঙ্গে ৪৫০ কোটি ডলারের ঋণ চুক্তি সই বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে সাড়ে চার শ কোটি ডলারের ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ। টাকার অঙ্কে যা প্রায় ৩৬ হাজার কোটি টাকা। বুধবার বেলা ১১টায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এই চুক্তি সই হয়। বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ভারতের এক্সিম ব্যাংকের মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে সাত বছরের মধ্যে তৃতীয়বারের মতো বড় ধরনের ঋণ দিল ভারত, যা তৃতীয় লাইন ...

জিরো পয়েন্ট থেকে রোহিঙ্গাদের উখিয়ায় স্থানান্তর শুরু

কায়সার হামিদ মানিক,উখিয়া। সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গাদের উখিয়ায় শরণার্থী শিবিরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের পশ্চিম কুল এলাকার জিরো লাইনে বসবাসকারী ৫২ পরিবারে ২২১ জন রোহিঙ্গাকে কুতুপালং শরণার্থী শিবিরে নিয়ে আসা হয়। পরে কুতুপালং শরণার্থী শিবিরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় ত্রাণমন্ত্রীর ...

১০ হাজার একর বনভূমি সাবাড় করে রোহিঙ্গা বসতি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে প্রতিদিন বাংলাদেশ অনুপ্রবেশ করছে লাখ লাখ রোহিঙ্গা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য মতে ২ অক্টোবর পর্যন্ত ৫ লাখ ৭ হাজার রোঙিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যা স্থানীয়দের হিসেবে মতে ১০ লাখ ছাড়িয়েছে। এদিকে গত কয়েক দিন আবারো উখিয়া-টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে বলে দাবি সংস্থাটির। বাংলাদেশ তথ্য বাতায়ন ...

হাসপাতালের রাস্তাই যখন মুমূর্ষু

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রবেশের প্রধান সড়কটি গত বছর সংস্কার করা হলেও বর্ষা মৌসুমে আবারও তা খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনরা প্রায়ই বিড়ম্বনার শিকার হচ্ছেন। ভাঙাচোরা এই সড়কে রিকশা-অটোরিকশা চলতে না পারায় রোগী পরিবহনে ভোগান্তি বাড়ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা হবে। অটোরিকশা চালক খোকন জানান, ...

পুঁজিবাজারে আর ধস হবার কোন সম্ভাবনাও নেই : স্বপন কুমার বালা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার এখন ডিজিটালাইজ। তাই ২০১০ সালের মতো পুঁজিবাজারে ধস হবে না। আর ধস হবার কোন সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক স্বপন কুমার বালা।‘বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ২০১৭’ উপলক্ষে আয়োজিত প্রসপেক্টাস এন্ড চ্যালেঞ্জস অব ডেভেলপমেন্ট অব ক্যাপিট্যাল মার্কেট শীর্ষক এক সেমিনারে প্রশ্ন-উত্তর পর্বে এক ছাত্রের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ...

পৌর-ইউপি’র জট খুলতে ইসির তিন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: মামলা ও বিভিন্ন জটিলতায় বছরের পর বছর ঝুলে থাকা ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভায় নির্বাচনের বাঁধা দূর করতে তিনটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। মঙ্গলবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় অ্যাটর্নি জেনালের অফিসের প্রতিনিধি হিসেবে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, স্থানীয় সরকার বিভাগের একজন যুগ্ম সচিব ও একজন উপ-সচিব এবং ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা ...