ফরিদপুর প্রতিবেদক: ফরিদপুরে বাসচাপায় তিন পথচারীর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। মঙ্গলবার নগরকান্দা উপজেলায় ডাঙ্গী ইউনিয়নের ভবকদিয়া বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– ওই এলাকার ওয়াজেদ চোকদার (৬৫), রাকিবুল হাসান (২৫) ও মেহেরুন নেছা (৫৫) । ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, সকালে বরিশাল থেকে ছেড়ে আসা সোনারতরী পরিবহনের একটি ...
ব্রেকিং নিউজ
গ্রেপ্তার হওয়ায় ওয়ানডে থেকে বাদ স্টোকস
স্পোর্টস ডেস্ক: ব্রিস্টলের একটি নাইটক্লাব থেকে গ্রেপ্তার হবার পর ইংল্যান্ড ওডিআই ডলের সহ-অধিনায়ক বেন স্টোকস দল থেকে বাদ পড়েছেন। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওডিআই ম্যাচে তিনি খেলছেন না বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সোমবার প্রথম প্রহরে রাত আড়াইটার দিকে ব্রিস্টল এমবারগো নাইটক্লাব থেকে ২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনার অভিযোগ ...
ভারতে পাচারকালে হিলি সীমান্তে দুই শিশু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে অচেতন অবস্থায় দুই কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার কিশোরদের একজনের বাড়ি ঢাকার ওয়ারী এবং অপরজন নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকার বাসিন্দা। তারা দুইজনেই ঢাকা যাত্রাবাড়ির দারুল উলুম কাওমি মাদরার ছাত্র। পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর টাকা খুচরা করা জন্য মাদরাসার সামনে একটি দোকানে গেলে সেখান থেকে অপহরণকারী একটি চক্র তাদের টাকা খুচরা দেয়ার কথা বলে অপহরণ ...
নীলফামারীতে মসজিদে আগুন:আটক ৬
নীলফামারী প্রতিবেদক: নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ বালাপাড়া গ্রামের একটি মসজিদে এ ঘটনা ঘটে। ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মফিজ উদ্দিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় ...
বিদ্যুতের দাম সাড়ে ১৪% বাড়ানোর প্রস্তাব পিডিবির
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিট সাড়ে ১৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। অপর দিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরী মূল্যায়ন কমিটি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের দাম ১০.৬৫ শতাংশ বা ৭২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে। মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে টিসিবি মিলনায়তনে বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য আয়োজিত ধারাবাহিক গণশুনানির দ্বিতীয় দিনে এসব প্রস্তাব করা ...
ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতিতে সন্দেহভাজন এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি নিহত হয়েছে। এ ছাড়া গুলিতে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। হামলার পর ওই ফিলিস্তিনি বন্দুকধারীকে ঘটনাস্থলেই গুলি করা হয়। এ বিষয়ে স্থানীয় একজন ইসরায়েলের আর্মি রেডিওকে জানান, ওই বন্দুকধারী একটি শ্রমিকদলের সঙ্গে ওই ...
ময়মনসিংহে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহে চোর সন্দেহে এক কিশোরকে খুঁটিতে বেঁধে বাবা-ছেলে মিলে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ জানান, ডৌহাখলা ইউনিয়নের চরশিরামপুর গ্রামের আক্কাস আলী ও তার ছেলে কাইযুমের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ তুলেছে এলাকাবাসী। নিহত সাগর আহম্মেদ গৌরীপুর উপজেলার নাটকঘর এলাকার মোহাম্মদ শিপন মিয়ার ছেলে। তার বয়স ১৬-১৭ বছর। ওসি দেলোয়ার স্থানীয়দের বরাতে ...
মিয়ানমার এখনো তার দস্যুবৃত্তি ছাড়েনি
নিজস্ব প্রতিবেদক: ‘বার্মিদের দস্যু আচরণ ছিল। সেই দস্যুবৃত্তি আচরণ মিয়ানমার এখনো ছাড়েনি। তারা এই জন্যই মগ নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায় বার্মিরা দস্যুবৃত্তির জন্যই ঢাকার বুড়িগঙ্গার নদীর তীর পর্যন্ত এসেছিলো। বার্মিরা সেই দস্যুবৃত্তি এখনো ধরে রেখেছে’। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিখা চিরন্তন প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে এবং শরণার্থীর ফিরিয়ে নেওয়ার দাবি’তে এক মানববন্ধনে ওই বিশ্ববিদ্যালয়ের ...
রাখাইনে গণকবরে আরও ১৭ হিন্দুর লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে আরও ১৭ জন হিন্দুর গণকবর উদ্ধার হয়েছে। সোমবার সেই গণকবর উদ্ধার করে মিয়ানমার সেনাবাহিনীর দাবি ‘রোহিঙ্গা মুসলিম সন্ত্রাসীরা’ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর আগের দিন মিয়ানমার সেনাবাহিনী ২৮টি মৃতদেহ উদ্ধার করে সৎকারের ব্যবস্থা করে। খবর এএফপির। গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী উত্তর রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও সেনা ক্যাম্পে রোহিঙ্গাদের সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ...
মিয়ানমারের ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের চলা সহিংসতা নিয়ে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। বৈঠকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে কথা বলবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কূটনীতিকেরা এই বৈঠকের কথা জানিয়েছেন আজ। খবর এএফপির। যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অন্য চার সদস্য রাষ্ট্রের অনুরোধে বৃহস্পতিবারের বৈঠক হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে গত আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার পর সেনা অভিযান শুরু হলে এখন পর্যন্ত ৪ লাখ ৩০ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর