১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৮

ব্রেকিং নিউজ

অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকের পর ফল ঘোষণার আন্দোলন স্থগিত করেছেন অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে বৈঠক শেষে তারা এ ঘোষণা দেন। বৈঠকে ঢাবি উপাচার্য সাত কলেজের শিক্ষার্থীদের ফলাফল আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশের আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সরে আসেন।  এর আগে রোববার সকাল থেকে পরীক্ষার ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ...

অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড থ্যালার

আন্তর্জাতিক ডেস্ক: বিহেইভিয়ারাল ইকনমি নিয়ে গবেষণায় অবদান রাখায় ২০১৭’র অর্থনীতির নোবেল পেলেন মার্কিন অধ্যাপক রিচার্ড থ্যালার। সোমবার দ্য রয়্যাল সুইডিশ একাডেমি এই ঘোষণা করে।  ইউনিভার্সিটি অফ শিকাগোর বিহেইভিয়ারাল সায়েন্স ও অর্থনীতির অধ্যাপক থ্যালার এই দুই ক্ষেত্রকে এক করে বিহেইভিয়ারাল ফিন্যান্স নামের নতুন একটি ক্ষেত্রের উদ্ভব করেন। ড্যানিয়েল কাহনেম্যানের মতো এই ক্ষেত্রের অন্যতম তাত্ত্বিকও তিনিই। বিহেইভিয়ারাল ফিন্যান্সের অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক ‘মিসবিহেইভিং ...

আলাস্কায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার আঘাত হানা এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। খবর এনডিটিভির। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১১ দশমিক ৮ কিলোমিটার (৬৯ মাইল)। ভূমিকম্পটি আলুতিয়ান দ্বীপপুঞ্জের দূরবর্তী বুলডির দ্বীপের ৬০ ...

মূল্য সংশোধনে কমেছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সংশোধন হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স  ৭৬ পয়েন্ট কমেছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৯৬৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৬ কোটি ৪০ লাখ ...

কঙ্গোয় ৩০ পর্যটককে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক : দেশটির সেনাবাহিনী ও এক আইনপ্রণেতা রোববার জানিয়েছে আফ্রিকার দেশ কঙ্গোতে ৩০জন পর্যটককে অপহরণের ঘটনা ঘটেছে। এদের অধিকাংশকেই সন্ত্রাসীরা হত্যা করেছে। বেনি শহরের কাছে এই ঘটনা ঘটেছে। এসব পর্যটককে হত্যার বিষয়টি সত্য হলে তা হবে এই অঞ্চলে চলতি বছরের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যার ঘটনা। পার্লামেন্টের সদস্য বরিস মায়েলিজো জানান, ৩০ বেসামরিক নাগরিক রোববার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ধারালো ...

যুক্তরাষ্ট্র ও তুরস্ক ভিসা দেওয়া স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তুরস্ক একে অন্যের দেশে ভ্রমণের ভিসা দেওয়া স্থগিত করেছে। কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে সৃষ্ট বিতর্কের জেরে প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে তুরস্ক ভিসা কার্যক্রম স্থগিত করেছে। ওয়াশিংটনে তুরস্কের দূতাবাস জানিয়েছে, মিশন ও কূটনীতিকদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুতির বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার প্রয়োজন পড়েছে। এর কয়েক ঘণ্টা আগে আঙ্কারায় যুক্তরাষ্ট্রের দূতাবাস একই ধরনের বিবৃতি দেয়। ...

পিকআপ চাপায় প্রাণ গেল ট্রাকচালকের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পিকআপের চাপায় আক্তার হোসেন নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহত ট্রাক চালকের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। আহতদের মধ্যে একজন ট্রাকের হেলপার এবং অপরজন ট্রাকের ইঞ্জিন মেরামতকারী মিস্ত্রি। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ...

রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ১২ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সাহপরীর দ্বীপে রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের নাফ নদের ঘোলার চর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, ৩০ থেকে ৩৫ জনকে নিয়ে নৌকাটি মিয়ানমারের মংডুর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে বাংলাদেশের শাহপরীর দ্বীপ পয়েন্টে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এ সময় উত্তাল সাগরে শাহপরীর ...

স্বাস্থ্য ঝুঁকিতে রোহিঙ্গারা, এইচআইভি রোগী ১৫

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমারের অমানবিক নির্যাতন, নিপীড়নের শিকার থেকে প্রাণে বাঁচলেও তারা অপুষ্টিসহ নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। রাখাইনে নৃশংসতার স্বাক্ষী এই শিশুদের অনেকেই ভুগছে, মানসিক সমস্যায়। আবার অনেকে বিস্ফোরণেও জখম হয়েছে। রোহিঙ্গাদের অধিকাংশ, পুষ্টিহীনতা, চর্ম রোগ, কান পঁচা রোগ, যক্ষা, সর্দি- কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি সংক্রামক নানান রোগ সহ এইচআইভি রোগীর তালিকাও দিন দিন দীর্ঘতর হচ্ছে। ...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার ভোরে দৌলতপুরের একটি পাইভেট ক্লিনিক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। বুলবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বুলবুল হোসেনসহ ৭/৮ জন ভারত থেকে মদসহ বিভিন্ন চোরাই মালামাল নিয়ে বাংলাদেশে ...