১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৬

ব্রেকিং নিউজ

ঢাকায় আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর এক সঙ্গে পাঁচটি প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর এক সঙ্গে পাঁচটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজক সেমস গ্লোবাল। রোববার জাতীয় প্রেসক্লাবে সেমস গ্লোবাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় সেমস গ্লোবাল গ্রুপের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম বলেন, সোলার, পাওয়ার, কন-এক্সপো, সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং রিয়েল এস্টেট নিয়ে ...

হত্যা মামলায় আ.লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ইছালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার সকালে আদালতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আফজাল ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন হত্যা মামলার আসামি। ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা মোশারেফকে ...

ইসির সংলাপে জনমত সহায়ক সরকারের পক্ষে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বেশির ভাগ রাজনৈতিক দল  সংসদ ভেঙে দিয়ে সহায়ক ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে মত দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার রাজধানীর নয়াপল্ট‌নের বিএন‌পির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘নিরপেক্ষ সহায়ক সরকারের পক্ষে জনমত গড়ে উঠেছে। এ বিষয়ে ...

সেলিম ওসমানের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনার মামলার সাংসদ সেলিম ওসমানসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ ডিসেম্বর ধার্য করেছে আদালত। রবিবার মামলাটিতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য থাকলেও আসামি সেলিম ওসমান অসুস্থতার জন্য সময় আবেদন করায় ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগম শুনানি শেষে সময় আবেদন মঞ্জুর করে এ তারিখ ধার্য করেন। শুনানিকালে সেলিম ...

সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে প্রায় ৫৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫৪৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৫৭ কোটি ৪ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৬০০ কোটি ...

দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক: দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কমে গেছে। তবে দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ...

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মতো টস হারল টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রোববার ইস্ট লন্ডনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। টেস্ট সিরিজেও ২-০তে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। পুরো সিরিজেই ইনজুরিতে জর্জরিত বাংলাদেশের ক্রিকেটাররা। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজই শেষ হয়ে ...

ঢাকায় সুষমা স্বরাজ

নিজস্ব প্রতিবেদক: দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রোববার দুপুর দেড়টার দিকে বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছান। সফরে মাহমুদ আলীর সঙ্গে যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভায় সভাপতিত্ব করবেন সুষমা স্বরাজ। দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত সরকারের অর্থায়নে ...

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। নানা কর্মসূচির মধ্যদিয়ে এবছর দেশে প্রথমবারের মত দিবসটি পালিত হবে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’। এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৩ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় এবছর প্রথমবারের মত দিনটি ...

খালেদার সঙ্গে সুষমার বৈঠক রাতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সফরের প্রথম দিনেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার রাত আটটায় রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। দুই দিনের সফরে আজ দুপুরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুষমাকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান ...