স্পোর্টস ডেস্ক: তৃতীয় ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৭০ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডনে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ৩৬৯ রান সংগ্রহ করেছে দু প্লেসির দল। আগের দুটি ম্যাচের মতো এই ম্যাচেও শুরুটা ভালো করেছিল দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ১১৯ রান তুলে নেন কুইন্টন ডি কক ও টিম্বা বাভুমা। জোড়া আঘাত করে টাইগারদের মনে কিছুটা স্বস্তি ...
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে মাতাল অবস্থায় আ’ লীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম চৌধুরীকে নগরীর কোতোয়ালি থানায় আটকের প্রতিবাদে হাটহাজারী বাসস্টেশন জিরো পয়েন্টে সড়ক অবরোধ করা হয়েছে। চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতি ও খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাকর্মী ও মঞ্জুরুল আলম চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা সকাল নয়টায় এ ব্যারিকেড দেয়। মঞ্জুরুল আলম চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি। ব্যারিকেড দেয়ার ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাঙামাটি ...
বলিউড পরিচালক রাম মুখার্জি আর নেই
বিনোদন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জির বাবা রাম মুখার্জি। শনিবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী কৃষ্ণা মুখার্জি, কন্যা রানী ও পুত্র রাজা মুখার্জিকে রেখে গেছেন। মৃত্যু সংবাদ জানিয়ে কৃষ্ণা মুখার্জি বলেন, ‘হঠাৎ তার রক্তচাপ কমে যাওয়ায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ...
খালেদার জিয়ার সঙ্গে সুষমার বৈঠক রাতে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সফরের প্রথম দিনেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার রাত আটটায় রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। দুই দিনের সফরে আজ দুপুরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুষমাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ...
আগামীকাল মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দমন-পীড়নের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আলোচনা করতে আগামীকাল মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে যাবেন। সোমবার বেলা পৌনে একটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ...
ঢাবির ‘ঘ’ ইউনিটে পাসের হার ১৪.৩৫
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১৪ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী।রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। মোবাইল ফোনে যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস GHA স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে ম্যাসেজ পাঠালে ফল পাওয়া যাবে।এছাড়া ...
ঢাকায় আগামী বর্ষায় জলাবদ্ধতা থাকবে না: এলজিআরডি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী বর্ষা মৌসুমে রাজধানীতে জলাবদ্ধতা থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার জলাবদ্ধতাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে মন্ত্রী বলেছেন, ‘জলাবদ্ধতার এই সমস্যা একদিনে সৃষ্টি হয়নি। এই সমস্যা তৈরি হতে যেমন সময় লাগছে, এটা নিরসনেও সময়ের প্রয়োজন। আমরা এ ব্যাপারে সমন্বিতভাবে কাজ করছি। আশা করছি আগামী বর্ষা মৌসুমের ...
সুপ্রিম কোর্ট অতিরিক্ত রেজিস্ট্রার পদে ৬ জনকে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত রেজিস্ট্রারসহ সুপ্রিম কোর্টের দশ কর্মকর্তাকে বদলির পর ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সম্মতিক্রমে তাদেরকে সুপ্রিমকোর্ট প্রশাসনে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুল আলমকে, হাইকোর্ট ...
২৪-২৬ অক্টোবর ইন্টারনেটের গতি কম থাকবে : তারানা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) মেরামতের জন্য দেশে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ইন্টারনেটের গতি কম থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার সচিবালয়ে টেলিটকের ‘অপরাজিতা সিম’র উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। আগামী দু-তিনদিন ইন্টারনেটে গতি কম থাকতে পারে বলা হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে তারানা হালিম বলেন, ‘সাবমেরিন ...
ঝিনাইদহের মহাসড়কগুলোর বেহাল দশা
নিজস্ব প্রতিবেদক: নিম্নচাপের কারণে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও গত দু’দিন হয়েছে অবিরাম বৃষ্টি। একটানা বৃষ্টিতে জেলার মূল চারটি সড়ক ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-কুষ্টিয়া, ঝিনাইদহ-মাগুরা ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা একবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক মেরামত করতে নিম্নমানের পিচ আর পাথরের ব্যবহারের কারণে বর্তমানে তা একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে চরম ঝুঁকি নিয়েই স্থানীয় আর দূরপাল্লার যানবাহন চলাচল করছে। এ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর