১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৫

ব্রেকিং নিউজ

পুলিশের গাড়ীসহ কোন গাড়ী উল্টোপথে না চালানোর নির্দেশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের গাড়ি উল্টোপথে না চালানোর ব্যপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, যানজট নিরসন এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখার লক্ষে উল্টোপথে সাধারণ যানবাহন চলাচল করতে না দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে বাদ যাবে না পুলিশের যানবাহনও। সোমবার দিনব্যাপী পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ...

কুষ্টিয়ায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কুষ্টিয়ায় বাস মালিক ও শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে কুষ্টিয়ার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া দেশের দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রবেশদ্বার কুষ্টিয়া শহরের ওপর দিয়ে কোন বাস যেতেও দেওয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। কুষ্টিয়া বাস শ্রমিক ইউনিয়নের নেতারা ...

সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান–এমডির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদত্যাগ করেছেন।নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। নতুন এমডি হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলী। এ ছাড়া নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান এনআরবি গ্লোবাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ। জানা যায়, সোমবার ব্যাংকটির এক সভাতে এসব পরিবর্তন এসেছে। ...

জামায়াতের আমির মকবুল আহমাদ তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির মকবুল আহমাদকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।সোমবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০১৫ সালে বিএনপির হরতাল অবরোধ চলাকালে মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের ...

রোহিঙ্গা সন্দেহে ত্রিপুরায় আটক ১৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরায় রোহিঙ্গা সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ।রোববার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী কলমচৌরা থানাধীন রাঘবের এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পুলিশ জানায়, সীমান্ত পার হয়ে ত্রিপুরায় প্রবেশের পর এলাকাবাসীর খবর অনুযায়ী পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এলাকাবাসীর বরাত দিয়ে ত্রিপুরা পুলিশের এক কর্মকর্তা জানান, রোববার সন্ধায় ১৮ জন ব্যাক্তি এক সাথে এলাকায় ...

সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজারের অস্থায়ী রোহিঙ্গা শিবিরে ত্রাণকার্যক্রম বিতরণ শেষে কক্সবাজার সার্কিট হাউজে ফিরে আসেন বিকাল ৪টা ১৫ মিনিটে। সেখানে তিনি দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছেন। বেগম জিয়া বিশ্রাম শেষে সন্ধ্যা ৭ টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। এবং রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।আগামীকাল সকালে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। উল্লেখ্য, শনিবার ...

দুদকের মামলায় বাগেরহাট জেলা রেজিস্ট্রার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : এক মামলায় সোমবার দুপুরে বাগেরহাট জেলা রেজিস্ট্রার ফজলার রহমানকে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা বিভাগীয় সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে নিজ দপ্তর থেকে তাকে গ্রেপ্তার করে। দুদক খুলনার সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ভালুকায় বনবিভাগের এক কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভূমি অবৈধ দলিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে ...

রাজশাহীর প্রবীণ সাংবাদিক আবুল হোসেন আর নেই

রাজশাহী প্রতিবেদক : রাজশাহীর প্রবীণ সাংবাদিক আবুল হোসেন মালেক আর নেই।রোববার রাত পৌনে ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। রাজশাহীর প্রবীণ এই সাংবাদিক দুই বছর হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। এক বছর ধরে তিনি ঢাকায় মেয়ের বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন। দুই দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা ...

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাগান এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন রোহিঙ্গা আটক করেছে র‌্যাব সদস্যরা। রবিবার দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বেশ কয়েকটি কিরিচ উদ্ধার করা হয়েছে।  র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প সংলগ্ন বাগান এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন ...

সড়ক অবরোধ করে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের সঙ্গে বুয়েট ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাসহ আট দফা দাবিতে বিক্ষোভ করছেন বুয়েটের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বুয়েট ক্যাম্পাসে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় তৃতীয় দিনের মতো বুয়েটে ক্লাস বর্জন চলছে। এর আগে শুক্রবার রাতে গাঁজা সেবন নিয়ে ঢাবি ও বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এতে অন্তত পাঁচজন আহত ...