১০ই মার্চ, ২০২৬ ইং | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:২৪

জামায়াতের আমির মকবুল আহমাদ তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির মকবুল আহমাদকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।সোমবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৫ সালে বিএনপির হরতাল অবরোধ চলাকালে মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করে পুলিশ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ৮:৪১ অপরাহ্ণ