১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৫

ব্রেকিং নিউজ

বিপিএলের টিকিট বিক্রি শুরু ৩০ অক্টোবর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর্দা উঠছে আগামী ৪ নভেম্বর থেকে সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচের মধ্য দিয়ে। আগামী ৩০ অক্টোবর থেকে আসন্ন এ আসরের টিকিট বিক্রি শুরু হবে। বরাবরের মতো এবারও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।  এবারের আসরের উদ্বোধনী ম্যাচ-সহ শুরুর দিকে খেলাগুলো সিলেটে অনুষ্ঠিত হবে। তাই এ ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে ...

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

নিজস্ব প্রতিবেদক: বরিশালে স্ত্রীর হামলায় স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় মায়ের সহযোগী হয়ে দুই সন্তানও তার পিতাকে কুপিয়ে জখম করে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। হামলায় নিহত মোক্তার বেপারী ইউনিয়নের বোর্ড স্কুল এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ এ ঘটনায় মোক্তার বেপারীর স্ত্রী মুনিরা খাতুন, মেয়ে এসএসসি পরীক্ষার্থী মিলি এবং ছেলে ৮ম শ্রেণির ছাত্র আফিজুলকে আটক ...

সংবিধানে হাত দেয়ার কোনও সুযোগ নেই নির্বাচনের আগে : কাদের

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনের আগে সংবিধানে হাত দেয়ার কোনও সুযোগ নেই। বিএনপি যদি দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতায় আসে, তাহলে তারা মনের মাধুরী মিশিয়ে সংবিধান পরিবর্তন করতে পারবে।’ গতকাল বুধবার বেলা ১১টায় সেতু ভবনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সেতুমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি সহায়ক সরকারের কথা বলছে। এখন শুনি ...

নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক: পানামা পেপারস কেলেঙ্কারি মামলার জেরে পদচ্যুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতির দুই মামলায় ইসলামাবাদের দুর্নীতিবিরোধী জাতীয় জবাবদিহিতা আদালত এ পরোয়ানা জারি করেন।খবর এএফপি। নওয়াজের অন্যতম আইনজীবী জাফির খান বলেন, দুর্নীতির দুই মামলায় নওয়াজ শরিফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলার পরবর্তী শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য করেন জবাবদিহিতা ...

সোনালী ব্যাংকের ইউকে শাখা বন্ধ হচ্ছে

দৈনিক দেশজনতা ডেস্ক: অনিয়ম-দুর্নীতি এবং মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থতার কারণে সোনালী ব্যাংকের যুক্তরাজ্য শাখার সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ১৯ অক্টোবর ইস্যু হওয়া ওই চিঠির কপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনূসুর রহমানের কাছে পাঠানো হয়েছে। ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ শুরু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। বাণিজ্য অনুষদের অধীন ‘সি’ ইউনিট দিয়ে শুরু হয়ে শেষ হবে ২৯ অক্টোবর বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এ বছর ৪ হাজার ৯২৪টি আসনে ভর্তির জন্য মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২৬ হাজার ৫৭টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বে ২৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ভর্তি ...

শাহজালাল বিমানবন্দরে বৌদ্ধ এনজিও প্রধানকে আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এক প্রতিবেদনে উশিত মংকে গ্রেফতারের খবর জানায় বিবিসি বাংলা। এতে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর মিয়ানমার যাওয়ার সময় বিমানবন্দর থেকে উশিতকে র‍্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।  পরে সন্ত্রাসবাদ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের ...

সাকিবের নেতৃত্বে প্রথম টি-২০ শুরু হচ্ছে আজ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে অনেক আশার বাণী শুনিয়েছিলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর রঙিন পোশাকে ঘুরে দাঁড়িয়ে নতুন শুরুর স্বপ্ন দেখিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। কিন্তু সংস্করণ বদলালেও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতায় আশার বেলুনটা একেবারেই চুপসে গেছে। গোটা দলেরই এখন ত্রাহি মধুসূদন অবস্থা। দক্ষিণ আফ্রিকার ...

ফ্লাইওভার উদ্বোধনের আগে মৌচাকে চেয়ার ছোড়াছুড়ি

নিজস্ব প্রতিবেদক: মগবাজার-মৌচাক ফ্লাইওভার উদ্বোধনের মাত্র ৪০ মিনিট আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্লোগান দিতে দিতে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। মগবাজার-মৌচাক ফ্লাইওভার আর কিছু সময়ের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মৌচাক মোড়ে প্যান্ডেল করা হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ  আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ অনুষ্ঠানস্থলে আসার পর থেকে ...

ইন্দোনেশিয়ায় ২ বছরে দোররার শিকার ৫ শতাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় গত দুই বছরে দোররা দণ্ডের শিকার হয়েছেন ৫ শতাধিক মানুষ। এই বর্বর শাস্তির নিন্দা জানিয়ে তা বন্ধ করতে দেশটির প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। খবর বিবিসি। ইন্দোনেশিয়ার একমাত্র আচেহ প্রদেশেই ইসলামি শরীয়াহ মেনে চলা হয়। ২০০৬ সালে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এক শান্তি চুক্তির অংশ হিসেবে সেখানে দোররা আইন অনুমোদন করা হয়। কিন্তু এই আইনের ...