১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৮

ব্রেকিং নিউজ

ব্রা‏হ্মণবাড়িয়ায় ৫ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক: ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক বাড়িতে ডাকাতি করে পালানোর সময় পাঁচজনকে আটক করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নোয়াপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানায়, রাতে নোয়াপাড়া গ্রামের রবিউল্লা মিয়ার বাড়িতে একদল ডাকাত ঢুকে বাড়ির লোকজনদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কাকারসহ নগদ টাকা লুট করে পালানোর চেষ্টা করে। এসময় ভুক্তোভোগীদের চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে চারপাশ থেকে ...

ভর্তি জালিয়াতির অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার বড় গ্যারেজ এলাকা থেকে এদের আটক করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। আটককৃতদের মধ্যে চবি ছাত্রলীগের সহ সম্পাদক ইসতিয়াক আহমেদ সৌরভ নামে একজনের নাম প্রকাশ করেছে পুলিশ। তদন্ত ও চলমান অভিযানের কারণে আটককৃত অপরজনের ...

বেগম খালেদা জিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় সূচি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনের সূচি চূড়ান্ত করা হয়েছে। গুলশান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সফর সূচি অনুযায়ী আগামী শনিবার সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে চট্টগ্রামের উদ্দেশে সড়কপথে রওনা হবেন খালেদা জিয়া। ওই দিন দুপুরে ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি দেবেন বিএনপি চেয়ারপারসন। এরপর সেখান থেকে বিকেলে যাত্রা করে রাতে ...

রোহিঙ্গা ক্যাম্পে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ১০০ শয্যার হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সেনাবাহিনীর দমন-নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের চিকিৎসাসেবার জন্য ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল করেছে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন উখিয়া টিভি রিলে উপকেন্দ্রের পাশে রাবার বাগানের ভেতরে ছোট ছোট তাঁবু টানিয়ে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সংবলিত এই হাসপাতাল। অনানুষ্ঠানিকভাবে গত ১৬ অক্টোবর ৬০ শয্যা নিয়ে হাসপাতালটি যাত্রা করে। হাসপাতালের সমন্বয়কারী হিসেবে দায়িত্বরত ...

বিদ্যুৎ ক্রয়ের চুক্তি বিপিডিবির তিস্তা সোলারের সঙ্গে

শিল্প ও বাণিজ্য ডেস্ক: বেক্সিমকো পাওয়ার কোম্পানি লি. এবং চীনের টিবিইএ জিনজিয়াং সানওয়েসিস কো. লিমিটেডের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বৃহস্পতিবার রাজধানীর আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) সঙ্গে একটি বাস্তবায়ন চুক্তি করেছে ...

রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘের বিশেষ দূত

দৈনিক দেশজনতা ডেস্ক: মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমীলা প্যাটেন। নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশে আসতে পারেন। যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনির সঙ্গে এক বৈঠকে প্রমীলা প্যাটেন তার বাংলাদেশে আসার কথা জানান। রোহিঙ্গাদের মানবিক সংকট নিয়ে ডা. দীপু মনি গত ...

বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করে হারাল

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা প্রমাণ করেছে টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার ধুন্ধমার ব্যাটিং নয়, ধারাবাহিক ব্যাটিং বড় স্কোর গড়তে বড় ভূমিকা রাখে। বলার অপেক্ষা রাখে না দুই দলের জয়-পরাজয়ের ২০ রানের পার্থক্য গড়ে দিয়েছে ডট বল ও বাউন্ডারি থেকে রান পাওয়ার প্রবণতা। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি হারলেও শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। অন্তত টেস্ট ও ওয়ানডে সিরিজের মতো হারার আগেই ...

গোটা যুক্তরাজ্যকে ধ্বংস করতে সক্ষম এই রুশ মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক: খুব শিগগিরই জাপানের হিরোশিমায় আঘাতকারী লিটল বয় বোমার চেয়ে ২ হাজার গুণ শক্তিশালী মিসাইল উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া। আর নতুন এই মিসাইলের যে ক্ষমতা তাতে গোটা ব্রিটেন, টেক্সাস এমনকি ফ্রান্সও ধ্বংস হয়ে যেতে পারে। রাশিয়ার এই ইন্টারকন্টিনেন্টাল ওই ব্যালিস্টিক মিসাইলের কোড নেম Satan 2. রাশিয়ার ওই মিসাইল থেকে একসঙ্গে এক ডজন ওয়ারহেড নিক্ষেপ করা যেতে পারে যার ওজন ...

রোহিঙ্গা নিবন্ধিত দেড় মাসে ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন তিন লাখ ছাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গত দেড় মাসে তিন লাখ তিন হাজার ৩১৬ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছেন। বৃহস্পতিবার একদিনেই নিবন্ধিত হয়েছে ১১ হাজার ৭৩৬ জন। উখিয়া উপজেলার কুতুপালং-১, কুতুপালং-২, নোয়াপাড়া, থাইংখালী-১, থাইংখালী-২, বালুখালী ও টেকনাফ উপজেলার লেদা—এই সাতটি ক্যাম্পে নিবন্ধনের কাজ চলছে। পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের ...

বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মেরুল বাড্ডায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে সামান্য দগ্ধ দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় এই বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন চা দোকানি আবুল খায়ের, মো. বাহার, আয়নাল ও অজ্ঞাতনামা একজন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) ...