নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাচ্ছেন। কক্সবাজারে যাওয়ার পথে দুপুরে ফেনীতে যাত্রা বিরতি করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন। ফেনী জেলা বিএনপি জানিয়েছে, বেগম জিয়ার আপ্যায়নে খাবার তালিকায় ৩০ পদের খাবার রয়েছে। আপ্যায়নের দায়িত্বে থাকা জেলা বিএনপির নেতা আলাল উদ্দিন আলান বলেন, ম্যাডামের খাবারের তালিকায় কই, ইলিশ, পাবদা, চিংড়ি ও কোরাল। সঙ্গে পরশুরামের ...
ব্রেকিং নিউজ
কুমিল্লায় খালেদা জিয়ার গাড়িবহর, রাস্তায় নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর এখন কুমিল্লা পৌঁছেছে। শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে খালেদা জিয়ার গাড়িবহরটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় এসে পৌঁছে। দৈনিক দেশজনতা /এমএইচ
২০০ টাকায় মিলবে বিপিএলের টিকিট
নিজস্ব প্রতিবেদক: আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রি। প্রতিবারের মতো এবারও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এছাড়া অনলাইনে টিকিট মিলবে ‘সহজ ডটকম’, ‘সূর্যমুখী ডটকম বিডি’ ও ‘গেজেট বাংলা ডটকমে’। ঢাকায় টিকিটির সর্বোচ্চ মূল্য ২ হাজার টাকা। এই টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা করে পাওয়া ...
কুমিল্লায় মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১০
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অবস্থান করা বিএনপি নেতাকর্মীদের উপর লাটিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউছুপ মোল্লা টিপু। দৈনিক দেশজনতা /এমএইচ
কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন দলিল প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক: ১৯৬৩ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যার ঘটনার ব্যাপারে আরও ২৮ শ’ গোপন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব গোপন নথি প্রকাশের যুক্তি তুলে ধরে বলেন, জনগণের অধিকার আছে ঠিক কী ঘটেছিল, তা জানার। কিন্তু সব গোপন নথি প্রকাশের কথা থাকলেও জাতীয় নিরাপত্তার অজুহাতে একেবারে শেষ মুহূর্তে কিছু নথির প্রকাশ স্থগিত রাখা হয়েছে। একটি নথিতে ...
ফেনীর কয়েকটি মোড়ে ক্ষমতাসীনদের অবস্থান, বিভিন্ন জায়গায় বাধা
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফরকে কেন্দ্র করে ফেনীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফেনীর বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীদেরকে শহরে আসতে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ক্ষমতাসীন দলের লোকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন গাড়িতে থাকা ...
ইরানে তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে রেই শহরের কাছে একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬ ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের দলটি তেহরান তেল শোধনাগারের চোলাই টাওয়ারে উঠে কারিগরি ত্রুটি পরীক্ষা করে দেখার সময় সেখানে আগুনের সূত্রপাত হয়। টাওয়ারের শীর্ষে থাকার কারণে এই দলের কেউ নামতে পারেননি। ফলে তাদের সবাই প্রায় মারা গেছেন। ...
রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন তিন লাখ ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন তিন লাখ ছাড়িয়েছে। গত দেড় মাসে তিন লাখ ১৪ হাজার জন রোহিঙ্গা নিবন্ধনের আওতায় এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওয়ানস্টপ সার্ভিসের মতো নিবন্ধিত রোহিঙ্গারা সঙ্গে সঙ্গে ছবি সম্বলিত একটি পরিচিতি কার্ড পাচ্ছেন। তবে, আইওএমর হিসাব মতে দেশে প্রবেশ করা রোহিঙ্গাদের মাঝে এখনো নিবন্ধনের বাইরে রয়েছে আরো ৩ লাখ রোহিঙ্গা। যা স্থানীয় পরিসংখ্যানে আরো বেশি বলে মনে ...
পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি: আটক ৮
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের সহযোগিতা করার প্রাক্কলে ৮ জন কে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। তাদের কাছ থেকে পুলিশ ১৩টি ইলেক্ট্রনিক্স ডিভাইস ও সরঞ্জামাদি উদ্ধার করেছে। সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করে ...
সোনিয়া গান্ধি হঠাৎ অসুস্থ: নেয়া হচ্ছে দিল্লিতে
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তকে শিমলা থেকে দ্রুত দিল্লিতে ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেস নেত্রীকে বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। কংগ্রেসের ৭০ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। তিনি বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসাও নিয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, হিমাচল প্রদেশে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর