১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪২

ব্রেকিং নিউজ

সূচক ও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৬৪০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২২ কোটি ১৩ লাখ টাকা কম। আগের দিন এ ...

রফতানি খাতে সিআইপি হলেন ১৬৪ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা পেলেন দেশের ১৬৪ ব্যবসায়ী। পণ্য রফতানি ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধি হিসেবে তাদের এ মর্যাদা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার ২০১৪ সালের জন্য নির্বাচিত ১৬৪ ব্যবসায়ীর তালিকার গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। পণ্য রফতানিতে (স্পেশালাইজড টেক্সটাইল বা হোম টেক্সটাইল ছাড়া) সিআইপি নির্বাচিত হয়েছেন ১৩১ জন। এছাড়া ট্রেড ক্যাটাগরিতে এফবিসিসিআইয়ের ৩১ পরিচালক সিআইপি নির্বাচিত হয়েছেন। ...

হঠাৎ বিস্ফোরণে কাঁপল মগবাজার, আতঙ্ক

 নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারের ডাক্তার গলির পেছনে হঠাৎ বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার সকালে বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা রমনা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রমনা থানার ওসি কাজী মইনুল ইসলাম জানান, মগবাজারের ডাক্তার গলির পেছনে পরিত্যক্ত স্থানে এ বিস্ফোরণ হয়। এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলসদৃশ একটি বস্তু ...

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে ছাত্রদল-যুবদল: কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজের গাড়িবহরে ছাত্রদল ও যুবদলের কর্মীদের দিয়ে হামলা চালিয়েছেন। আর সেই দোষ এখন আওয়ামী লীগের ওপর চাপাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক দফা হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। এই ঘটনায় ক্ষমতাসীন দলের কর্মীরা জড়িত বলে দলটি ...

কক্সবাজারের পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং ত্রাণ বিতরণ উপলক্ষ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তাকে বহনকারী গাড়িবহর রওনা দেয়। এর আগে গতকাল শনিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে রাত ১০টার দিকে খালেদা জিয়া চট্টগ্রাম পৌঁছান। এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। ...

রাতে প্রোটিয়াদের মুখোমুখি টাইগাররা

স্পোর্টস ডেস্ক: পচেফস্ট্রমে আগে কখনই টি-টুয়েন্টি ম্যাচ আয়োজিত হয়নি। সেনওয়েস পার্কের অভিষেক টি-টুয়েন্টি ম্যাচে সাকিব বাহিনী ঘোচাতে পারবে কিনা। আজ রোববার বাংলাদেশ সময় রাত দশটায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে তারা। টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ও দক্ষিণ আফ্রিকা সফরের সর্বশেষ ম্যাচ এটি। সফরের শুরু এবং বাকি অংশ ভাল না কাটলেও শেষটা ভাল হওয়া প্রয়োজন বাংলাদেশ দলের জন্য। দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-০ ...

চাঁপাইনবাবগঞ্জে ‘নব্য জেএমবি’র তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলি, বিষ্ফোরক ও জিহাদি বইসহ ‘নব্য জেএমবি’র সারওয়ার-তামীম গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার ভোর চারটার দিকে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- সদর উপজেলার দেবীনগর এলাকার মোহাম্মদ জেনারুল, শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকার রসুল বক্স এবং একই এলাকার ইসলাম। রাজশাহী র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এ.এম ...

কক্সবাজারে আশ্রয়ে আছে ৮ লক্ষাধিক রোহিঙ্গা

দৈনিক দেশজনতা ডেস্ক: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞের হাত থেকে বাঁচতে গত দু’মাসে ৬ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে কক্সবাজারে আশ্রয়ে থাকা নতুন ও পুরনো রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। সংস্থাটির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর আগে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে দু’লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয়ে ছিল। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর কবল থেকে প্রাণে বাঁচতে সর্বমোট ৬ লাখ ...

মিরসরাইয়ে খালেদা জিয়ার চলন্ত গাড়িবহরে হামলা

নিজস্ব প্রতিবেদক: ফেনীর মহিপালে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই মিরসরাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলন্ত গাড়িবহরে ফের হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এর আগে মহিপালে হামলার ঘটনার পর ফেনী সার্কিট হাউসে ঘণ্টাখানেক বিশ্রাম নেন বিএনপি চেয়ারপারসন। সেখান থেকে ফের কক্সবাজারের উদ্দেশ রওয়ানা হলে মিরসরাইয়ে তার চলন্ত গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ...

রোহিঙ্গা ক্যাম্পে পানিবাহিত রোগের আশংকা

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য নিরাপদ পানি প্রাপ্তির সুযোগ এখনো তৈরি হয়নি এখনো। ফলে কলেরাসহ অন্যান্য পানিবাহিত রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে ক্যাম্প গুলোতে। অপরদিকে অসচেতন রোহিঙ্গাদের পানির গুনাগুণ বিচারের সময়ও নেই। তাছাড়া নিরাপদ পানি ছাড়াও চাহিদার তুলনায় অপর্যাপ্ত টয়লেট ব্যবস্থা। যা আছে তাতেও উপচে ...